27.2 C
Dhaka
Wednesday, June 17, 2026
Homeবাংলাদেশশেখ হাসিনার রায় ও ‘শাটডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশমুখে পুলিশের কড়া নিরাপত্তা

শেখ হাসিনার রায় ও ‘শাটডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশমুখে পুলিশের কড়া নিরাপত্তা

Date:

Related stories

বাজেটের কর কাঠামো কতটা ন্যায্য হলো

বাংলাদেশের অর্থনীতির গুরুতর একটি সংকট হলো—অর্থনীতির আকারের তুলনায় কর...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, পেশার স্বীকৃতি দাবি হকার্স ইউনিয়নের

ঢাকা শহরে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ‘দমনমূলক’ হিসেবে...

‘রাজের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি আর মোশাররফ করিমের সঙ্গে দৃশ্যগুলো ইন্টারেস্টিং’

'তাণ্ডব' সিনেমার পর নতুন সিনেমা 'বনলতা এক্সপ্রেস' নিয়ে আসছেন...

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া বৈধ নাকি অবৈধ

যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক...

দেশকে অস্থির করতে পেছন থেকে কাজ করছে একটি মহল: মির্জা ফখরুল

দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপির...

জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে এই ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা পুলিশ।

রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজার ও আশুলিয়া বাজার এলাকাসহ একাধিক স্থানে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়েছে পুলিশ। তল্লাশিচৌকিগুলোতে ঢাকামুখী যানবাহন, বিশেষ করে মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।

তবে আজ ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক দেখা গেছে।

সরেজমিনে আমিনবাজারে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।

সেখানে উপস্থিত আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) ফয়সাল আলম বলেন, ‘জনগণের নিরাপত্তায় গত কয়েকদিন ধরেই নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধঘোষিত দলটির কর্মসূচি প্রতিহত করতে আশুলিয়া বাজার এলাকাসহ অন্তত চারটি স্থানে তল্লাশিচৌকি পরিচালনা করা হচ্ছে।’

Latest stories