32.2 C
Dhaka
Tuesday, June 30, 2026
Homeরাজনীতিএনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের পদত্যাগ

এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের পদত্যাগ

Date:

Related stories

হেডের অতিমানবীয় সেঞ্চুরি, ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আগেভাগে থামিয়ে ৪০ রানের লিড...

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর জরুরি সাধারণ সভায় সংগঠনের কমিটি...

আইফোন ১৮ কবে আসছে, নতুন কী থাকছে, দাম কত

অ্যাপলের নতুন আইফোন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ যেন কখনোই কমে...

দেড় মাস পর বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

প্রায় দেড় মাস বিরতির পর আবার বাজার থেকে মার্কিন...

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ সোহেল পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে আরিফ সোহেল বলেন, নতুন গণরাজনীতি, রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণ ও জুলাইয়ের গণশক্তিকে সংগঠিত করার ঐতিহাসিক দায়িত্ব পালিত না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত পুরোনো দলগুলোর সঙ্গে আপসরফা করে পুরোনো ক্ষমতার রাজনীতিতেই প্রবেশ করতে বাধ্য হয়েছে। 

তিনি বলেন, আমি ও আমার কমরেডরা গণমানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের যে লড়াই শুরু করেছিলাম তা চালিয়ে যেতে হলে এই মুহূর্তে প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে পুনরায় গণমানুষের কাতারে দাঁড়ানোর কর্তব্য অনুভব করছি। ফলশ্রুতিতে আমি আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

তিনি আরও বলেন, আমার পূর্বতন রাজনৈতিক দল ও সহকর্মীদের প্রতি আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছি। একইসঙ্গে এই আশা করছি, তারা অচিরেই নতুন রাজনীতি নির্মাণের লড়াইয়ে গণমানুষের কাতারে ফিরে আসবেন।

 

Latest stories