27.4 C
Dhaka
Wednesday, July 1, 2026
Homeবাংলাদেশকোটালীপাড়া থানায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

কোটালীপাড়া থানায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

Date:

Related stories

কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রথম পদক নিশ্চিত করল বাংলাদেশ

ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড, বাংলাদেশ ছিল কিছুটা মন্থর।...

বাংলাদেশি শিক্ষিত তরুণদের ‘স্কিল গ্যাপ’ ও কর্মসংস্থানের বাস্তবতা

বাংলাদেশে কি সত্যিই চাকরির অভাব? নাকি আমরা কর্মসংস্থানের জন্য...

১২২.৭৫ টাকা দরে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫০...

শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত...

মাদুরোর মতো জার্মানির মের্ৎসকেও অপহরণ করা হতে পারে, হুঁশিয়ারি মেদভেদভের

বিশ্বরাজনীতির বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদপত্রের শিরোনাম...

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে এই হামলা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল আইরিন নাহার (৩১), নজরুল ইসলাম (৫২) ও আরিফ হোসেন (৩৩)।

তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস সাংবাদিকদের বলেন, আহতরা জানিয়েছেন, থানায় দায়িত্বরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন। তিনজনই কোটালীপাড়া থানার কনস্টেবল।

‘তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল, তবে মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছেন,’ বলেন তিনি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত ১০টার দিকে থানায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে থানার তিনজন কনস্টেবল আহত হয়েছিলেন, চিকিৎসা নেওয়ার পর তারা ভালো আছেন।’

তিনি আরও জানান, একই সময়ে উপজেলা পরিষদে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

‘অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

Latest stories