26.3 C
Dhaka
Tuesday, July 7, 2026
Homeখেলাটেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

Date:

Related stories

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার আইয়াজ সাদিকের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ...

উত্তরায় সাবেক এমপি হাবিবের ভাইয়ের বাড়িতে হামলা, গাড়িতে আগুন

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য...

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও টিকে থাকবেন কারা?

কিছুদিন আগেও সবাই বলাবলি করছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই...

বিএনপি সরকারের ৪ মাসে দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির খতিয়ান

জুলাই গণঅভ্যুত্থানে বছরের পর বছর ধরে মানবাধিকার লঙ্ঘনকারী আওয়ামী...

ক্ষুদ্র খামারিদের প্রতি ডিমে ২ টাকা লোকসান: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বর্তমানে দেশের ক্ষুদ্র খামারিদের প্রতিটি ডিম বিক্রিতে দুই টাকা...

পঞ্চম দিনের সকালে নেমে দৃঢ়তা দেখাচ্ছিলো আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্পারের সঙ্গে ক্রিজে জমে গিয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রিন। হঠাৎ ধৈর্যচ্যুতি হলো তার। ম্যাকব্রিনকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে এক টেস্টে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম।

তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রিন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০তম উইকেট পাওয়া হয়ে যায় তাইজুলের।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা একাধিক কারণে মনে রাখবেন তাইজুল। আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন তিনি। এবার স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক।

২৫০ উইকেট পেতে ৫৭ টেস্ট লাগল তাইজুলের। প্রতিটি উইকেটের জন্য তিনি খরচ করেছেন গড়ে ৩০.৯২ রান।

তাইজুলের মাইলফলকের সময় সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৬৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৪ রান। এই টেস্ট জয় পাওয়া বাংলাদেশের জন্য এখন কেবল সময়ের অপেক্ষা।

Latest stories