27.2 C
Dhaka
Wednesday, July 8, 2026
Homeবাংলাদেশঅটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিক নিহত

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিক নিহত

Date:

Related stories

উদ্বোধনী ম্যাচেই স্ট্রিমিং বিপর্যয়ে দর্শকদের ক্ষোভ, প্ল্যাটফর্মগুলোর দুঃখ প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সম্প্রচারের সময় বাংলাদেশে বিভিন্ন...

জাপানি বিনিয়োগ টানতে রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি: জাইকা প্রেসিডেন্ট

বাংলাদেশে বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছে জাপান। তবে সেই সম্ভাবনাকে...

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চাপে দেশের অর্থনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এই বার্তাই দিচ্ছে যে...

সেন্সরে আটকে আছে বিজয়ের সিনেমা, কাটছে না জটিলতা

তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন ও সম্ভাব্য শেষ...

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এপিএসের দাপট: ফাইল, পদায়ন ও প্রকল্প ঘিরে নানা অভিযোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী...

শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাসিমা বেগম ডামুড্যা উপজেলার দাইমি চরভয়রা এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার ও পুলিশ জানায়, রোববার স্বজনদের নিয়ে তিনি ছেলের আকিকার অনুষ্ঠান করেন। অনুষ্ঠান শেষে আজ সকালে ছেলেকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শরীয়তপুর সদর বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। সেখান থেকে ঢাকাগামী বাসে ঢাকা ফেরার কথা ছিল তাদের। কিন্তু পথে অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নাসিমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এই ভয়াবহ দৃশ্য দেখে তার ৯ বছরের ছেলে ঘটনাস্থলেই জ্ঞান হারায়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নাসিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অটোচালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে খোঁজা হচ্ছে। তবে, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অটোরিকশাসহ বিভিন্ন তিন চাকার অবৈধ বাহন শরীয়তপুরে বেপরোয়া হয়ে উঠেছে। অটোরিকশার মোটর ও মেশিনের অংশ ঢাকা না থাকার কারণে এমন দুর্ঘটনা বাড়ছে। এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘এই বাহনগুলো বর্তমানে কোনো নিয়ম মানছে না। এরা যত্রতত্র থামছে এবং অপ্রাপ্তবয়স্করা গাড়ি চালাচ্ছে।’

Latest stories