27.9 C
Dhaka
Thursday, August 6, 2026
Homeবাংলাদেশময়মনসিংহ স্টেশনে ট্রেনে আগুন, নেভাল রেলওয়ে নিরাপত্তা বাহিনী

ময়মনসিংহ স্টেশনে ট্রেনে আগুন, নেভাল রেলওয়ে নিরাপত্তা বাহিনী

Date:

Related stories

‘শিখা’ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—বাঙালি মুসলমানের জনপরিসরে যুক্তির খোঁজে

বাংলার ঢাকায় আজি হতে শতবর্ষ আগে ‘অজ্ঞান-তিমিরান্ধস্য’ মুসলিম বাঙালি...

নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা: কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা

বিনিয়োগ বাড়িয়ে আগামী কয়েক বছরে অর্থনীতির গতি পাল্টে দিতে...

বছরের প্রথম সনদ পেল ‘মানুষের বাগান’

সেন্সর সার্টিফিকেট পেয়েছে নুরুল আলম আতিক নির্মিত সিনেমা ‘মানুষের...

ইরানে তীব্র হচ্ছে সরকারবিরোধী বিক্ষোভ, নতুন হুমকি ট্রাম্পের

ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। অর্থনৈতিক সংকট...

বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অস্বস্তিতে ফেলছে মিত্রদের

আসন ভাগাভাগির সমঝোতা থাকলেও মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া...

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিট এলাকায় থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাত ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন, পেট্রলজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত নিভিয়ে ফেলেন। এতে একটি বগির কয়েকটি সিটের কিছু অংশ পুড়ে গেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, পরিষ্কার করার জন্য লোকাল ট্রেনটি ওয়াশপিটে নেওয়া হয়েছিল। সেখানেই দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

‘আগুন জ্বলতে শুরু করলে আরএনবির তিন সদস্য দ্রুত নিভিয়ে ফেলেন এবং দুর্বৃত্তদের ধাওয়া দেন। তবে অন্ধকারে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি,’ বলেন তিনি।

Latest stories