27.7 C
Dhaka
Friday, August 14, 2026
Homeরাজনীতিআদালত অবমাননার অভিযোগে ইসিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইনি নোটিশ

আদালত অবমাননার অভিযোগে ইসিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইনি নোটিশ

Date:

Related stories

অবহেলাটা কষ্ট দেয়: মার্শাল

তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হকের পর চতুর্থ...

তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে মামলার আবেদন খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে 'কটূক্তি'র অভিযোগে...

জেমিনাই-চ্যাটজিপিটিকে একটি প্রশ্ন করলে কত বিদ্যুৎ ও পানি খরচ হয়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু গবেষণাগারের প্রযুক্তি...

নিরাপত্তা নাকি নিয়ন্ত্রণ: নারী আবাসিক হলের রাজনীতি

‘আমার বাড়ি খাগড়াছড়িতে। যখনই আমি ঢাকায় ফিরি, বাস আমাকে...

বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে, কী বার্তা যাচ্ছে অর্থনীতিতে?

চলতি বছরের মার্চে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে ৪...

আদালত অবমাননার অভিযোগে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

আজ বৃহস্পতিবার দলটির সভাপতি হাসনাত কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেনের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রায় ৪ মাস আগে উচ্চ আদালত রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে আদেশ দেন। কিন্তু সে আদেশের অবমাননা করে ইসি গড়িমসি করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আগামী নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা করছে। তারা আদালতের সুস্পষ্ট রায়ের বিকৃত ব্যাখ্যা করছে। রায়ের ব্যাখ্যা-সংক্রান্ত বিতর্ক দূর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মতামত নেওয়ার প্রস্তাব দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। সে প্রস্তাবও আমলে নেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনে মামলা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন করতে রিট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

Latest stories