27 C
Dhaka
Sunday, August 23, 2026
Homeবিনোদননিসর্গ ব্যান্ডের নতুন গান ‘নীরব ঠিকানা’

নিসর্গ ব্যান্ডের নতুন গান ‘নীরব ঠিকানা’

Date:

Related stories

পিংক বাসের শহর ও গ্রামে খাসি খাওয়া বর

দেশে যাত্রা শুরু করেছে গোলাপি রঙের বাস। এই খবর...

ইউটিউবের ভিউ নিয়ে যে পরিবর্তন আসছে

সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের...

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৩৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি...

কখনো ভাবিনি হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রে অভিনয় করব: সাবিলা নূর

তান্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন...

আইকিউ সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে বিতর্ক: সত্য কী?

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের বরাত দিয়ে সামাজিক...

নতুন মৌলিক গান নিয়ে আসছে ব্যান্ড নিসর্গ। ‘নীরব ঠিকানা’ শিরোনামের গানটিতে থাকছে প্রেম, বিচ্ছেদ ও না বলা অনুভূতির গভীর আবেগ। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল।

সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। 
গানের ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস। বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু।

শিগগিরই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে এবং শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত নিসর্গ ব্যান্ড শুরু থেকেই মৌলিক গান প্রকাশ করে আসছে।

নিসর্গ ব্যান্ডের লাইনআপে রয়েছেন—সাইদুল ইসলাম সোহাগ (লিড ভোকালিস্ট ও গিটারিস্ট), লিহাত আরা লেমিস (ভোকালিস্ট), তাওহীদুল ইসলাম শাকিল (ড্রামার, ব্যান্ড ম্যানেজার), তানজীম আহমেদ দীপু (বেজ গিটারিস্ট) এবং মো. সেলিম আহমেদ (কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট)।

Latest stories