28 C
Dhaka
Sunday, August 30, 2026
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

Date:

Related stories

যে কারণে গ্রেপ্তার হলেন ব্রিটনি স্পিয়ার্স

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে...

জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ আসনে নির্বাচন করবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা...

‘অনুরোধ করছি আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করবেন’

বিস্তর সমালোচনা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষ্ঠুর ট্রল-সেই এশিয়া...

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে জিপ পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দ্রুতগামী একটি...

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজা সিটি থেকে সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, গত অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গড়ে প্রতিদিন অন্তত একজন করে শিশু নিহত হচ্ছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, এসব শিশু নিহত হয়েছে—বিমান, ড্রোন, ট্যাংকের গোলাবর্ষণ এবং সরাসরি বন্দুক হামলায়।

এল্ডার বলেন, যুদ্ধবিরতির মধ্যেও শিশুদের এভাবে প্রাণ হারানো গাজায় চলমান সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

Latest stories