26 C
Dhaka
Tuesday, September 1, 2026
Homeআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

মধ্যপ্রাচ্যে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

Date:

Related stories

তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবি শিক্ষার্থীদের গবেষণা

দেশের প্রচলিত তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব,...

মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা

দুর্বল ঋণ আদায় ও সুশাসনের অভাবের মধ্যে ২০২৬ সালের...

বিয়ে করেছেন টম হল্যান্ড-জেনডায়া, দাবি স্টাইলিস্টের

হলিউড তারকা জেনডায়া ও টম হল্যান্ড গোপনে বিয়ে করেছেন,...

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ইসিকে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে নির্বাচনী...

ব্রিটিশ-মার্কিন চালে যেভাবে ভেঙে পড়ে ইরানের অর্থনীতি

সেই ১৯৫৩ সালের কথা। সেসময় থেকে চলে আসছে দ্বন্দ্ব।...

বিশ্বের কোটি কোটি মুসলিমের জন্য পবিত্র রমজান মাস আসন্ন। জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক গণনা অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি পঞ্জিকা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। তবে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা শুরু হয়। গত বছর বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হয়েছিল।

রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন।

রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর একটিতে শবে কদর বা লাইলাতুল কদর পালিত হয়। ২০২৬ সালে পবিত্র লাইলাতুল কদর হতে পারে ১৭ মার্চ রাতে। এই রাত মুসলমানদের কাছে হাজার মাসের চেয়ে উত্তম এবং অত্যন্ত ফজিলতপূর্ণ।

চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে। আইএসিএডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ মার্চ, বৃহস্পতিবার রমজান শেষ হতে পারে। সে ক্ষেত্রে ২০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Latest stories