31 C
Dhaka
Monday, August 31, 2026
Homeরাজনীতিপ্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

Date:

Related stories

মধ্যপ্রাচ্যে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

বিশ্বের কোটি কোটি মুসলিমের জন্য পবিত্র রমজান মাস আসন্ন।...

চাকরি বাঁচাতে ‘এক সপ্তাহের সুযোগ’ স্লটের

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের মাত্র ছয় মাস পরেই যেন...

পুষ্টিহীনতায় স্বাস্থ্যঝুঁকিতে বস্তির শিশুরা

'নিজেরাই খাইতে পারি না, বাচ্চাগো খাওয়ামু কী!'—সন্তানের পুষ্টিকর খাবার...

ঝাল খাবারে আলসার হয় না, প্রমাণ করতে ব্যাকটেরিয়া গিলেছিলেন চিকিৎসক

একসময় মানুষের বদ্ধমূল ধারণা ছিল—অতিরিক্ত ঝাল খাবার, মানসিক চাপ...

বিদ্যুৎ ও সারে বাড়ছে ভর্তুকির চাপ

বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), জ্বালানি তেল ও সারের...

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে তারা রাত সোয়া ৯টার দিকে যমুনা ত্যাগ করেন।

ড. ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে পরিবার নিয়ে এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন তারেক রহমান।

যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন।

তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে সেই বৈঠকের পর উভয়পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন।

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন।

Latest stories