27 C
Dhaka
Sunday, September 6, 2026
Homeবিনোদনটিভিতে প্রথম গান গাইলেন বুবলি

টিভিতে প্রথম গান গাইলেন বুবলি

Date:

Related stories

পটুয়াখালীতে এনসিপির ছাত্র সংগঠন ছেড়ে অর্ধশত নেতাকর্মী গণঅধিকার পরিষদে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি ছেড়ে অর্ধশত...

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু, আহত অন্তত ৫৫

থাইল্যান্ডে একটি উচ্চগতির রেললাইন প্রকল্পে ব্যবহৃত ক্রেন যাত্রীবাহী ট্রেনের...

আর্সেনালের কাছে হারের পর কেইনের কণ্ঠে প্রতিশোধের বার্তা

লম্বা সময়ের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে পারফর্ম...

গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা...

আস্থা গড়ছেন প্রধানমন্ত্রী, ক্ষয় করছে বিএনপি

এটা ঠিক যে, সরকার বা ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির...

এবারের ঈদে ভিন্ন কিছু নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। আর সেটি হলো চলচ্চিত্র তারকা শবনম বুবলির সংগীতশিল্পী হিসেবে আবির্ভাব।

তার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। অভিনয়ে দর্শকপ্রিয় বুবলির টিভিতে গান গাওয়া এটিই প্রথম।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন, এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন।

দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে চমক দিয়েছেন।

এরও আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন ও অপি করিমসহ আরও অনেকেই গান গেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার গাইছেন বুবলি ও ইমরান।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতোই অনুষ্ঠানের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।

Latest stories