28 C
Dhaka
Thursday, September 24, 2026
Homeআন্তর্জাতিকগাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ কারা থাকছেন, জানাল হোয়াইট হাউস

গাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ কারা থাকছেন, জানাল হোয়াইট হাউস

Date:

Related stories

লিটন-ইমনের ঝড়, সাইফউদ্দিনের ক্যামিও: বাংলাদেশের রেকর্ডগড়া জয়

পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস ঝড় তুলে...

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, কৃষকদল নেতাসহ ৩ জনের নামে মামলা

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণের সময়...

বিশ্ববাজারে কমল তেলের দাম, যেভাবে বাজারে আসছে ১৬ কোটি ব্যারেল তেল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কয়েক...

মাকে ৮০ লাখ রুপির গাড়ি উপহার দিলেন আল্লু অর্জুন

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার আল্লু অর্জুন মাকে প্রায় ৮০...

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে তার তথাকথিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের সদস্য হিসেবে মনোনীত করেছেন। এই বোর্ড গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধে প্রেসিডেন্টের ঘোষিত ২০ দফা পরিকল্পনা তদারকি করবে বলে ধারণা করা হচ্ছে।

এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। গতকাল শুক্রবার হোয়াইট হাউস জানায়, বোর্ডটির প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্যদের মধ্যে থাকবেন টনি ব্লেয়ার। তার সঙ্গে থাকবেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

বোর্ডের অন্য সদস্যরা হলেন, অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

হোয়াইট হাউস জানায়, বোর্ডের সদস্যরা গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্ধারিত খাত তদারকি করবেন। এর মধ্যে রয়েছে শাসনব্যবস্থা শক্তিশালী করা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বড় পরিসরের অর্থায়ন এবং পুঁজি সংগ্রহ।

বিবৃতিতে আরও বলা হয়, বুলগেরিয়ার কূটনীতিক ও জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোলাই ম্লাদেনভ গাজার উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঘোষণায় গাজার শাসনব্যবস্থা ও জনসেবা খাতকে সহায়তার লক্ষ্যে গঠিত ‘গাজা এক্সিকিউটিভ বোর্ডে’র সদস্যদের নামও জানানো হয়। এই বোর্ডে টনি ব্লেয়ার, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের কূটনীতিক আলি আল থাওয়াদিসহ আরও কয়েকজন থাকছেন।

এ ছাড়া হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের মেজর জেনারেল জ্যাসপার জেফার্সকে গাজার জন্য গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি নিরাপত্তা অভিযান পরিচালনা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’ কার্যক্রমে সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে এই বাহিনীর নেতৃত্ব দেবেন।

যদিও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে হামাসকে সব অস্ত্র সমর্পণের বিষয়ে ইসরায়েলের দাবিকে সমর্থন করে আসছে, তবে ফিলিস্তিনি এই গোষ্ঠীটি বলেছে—এমন পদক্ষেপের আগে তারা নিশ্চয়তা চায়।

বোর্ড অব পিসের এক্সিকিউটিভ বা নির্বাহী বোর্ডের গঠন নিয়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কদিন আগেই স্টিভ উইটকফ গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেওয়া পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর কথা ঘোষণা করেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Latest stories