27 C
Dhaka
Thursday, September 24, 2026
Homeবাণিজ্যরোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

Date:

Related stories

জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট মিউজ চালু হয়েছে মাত্র...

ঢাকাই সিনেমার ট্র্যাজেডি নায়কের কথা

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক বাপ্পারাজ। নব্বই দশকে প্রেমের সিনেমাগুলোতে...

ইসির সামনে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের অবস্থান

পোস্টাল ব্যালট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)...

গাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ কারা থাকছেন, জানাল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে...

লিটন-ইমনের ঝড়, সাইফউদ্দিনের ক্যামিও: বাংলাদেশের রেকর্ডগড়া জয়

পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস ঝড় তুলে...

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন।

তাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া ঠিকাদার গত বছরের ৫ আগস্টের পর থেকে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কোনো চুক্তি করেননি, সমন্বয় বা কার্যকর যোগাযোগ বজায় রাখেননি। বাধ্য হয়ে তারা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, বিষয়টি সমাধানে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানালেও ফল হয়নি।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন গতকাল এই দুটি সংগঠনের নেতারা পরিচালকের মাধ্যমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দেন।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি মকছুদুর রহমান রিন্টু ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, অতীতেও কয়েকবার এ ধরনের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, কিন্তু বন্দর পরিচালকের আশ্বাসে স্থগিত করা হয়।

দীর্ঘ অপেক্ষার পরও সমাধান না হওয়ায় রোববার থেকে বন্দরের শ্রমিকরা পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শ্রমিকদের দাবি সংবলিত আবেদনটি ইতোমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

‘আমরা আশা করছি, দ্রুত একটি সিদ্ধান্ত আসবে এবং সমস্যার সমাধান হবে,’ যোগ করেন তিনি।

Latest stories