30 C
Dhaka
Friday, September 25, 2026
Homeখেলাবিপিএলের নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন ২৩ ক্রিকেটার

বিপিএলের নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন ২৩ ক্রিকেটার

Date:

Related stories

অভিযানের কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক...

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি দাবি উদীচীর

বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি...

জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারি ব্যয়ের অগ্রাধিকারের প্রশ্ন

সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সংস্থাটির আর্থিক সংকট...

জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট মিউজ চালু হয়েছে মাত্র...

রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য...

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে আগামীকাল রোববার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। এর আগে সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার প্রকাশিত তালিকায় দেখা যায়, অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি মোট ২৩ ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। তাদের মধ্যে স্থানীয় ১২ জন, বিদেশি ১১ জন। শুধু চট্টগ্রাম রয়্যালস বাদে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ১৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে এক সপ্তাহে পিছিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকা:

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ, সাইফ হাসান
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: খাওয়াজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)

চট্টগ্রাম রয়্যালস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ (পাকিস্তান)

নোয়াখালী এক্সপ্রেস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: সৌম্য সরকার, হাসান মাহমুদ
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)

সিলেট টাইটান্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)

রাজশাহী ওয়ারিয়র্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), সাহিবজাদা ফারহান (পাকিস্তান)।

Latest stories