33 C
Dhaka
Sunday, September 27, 2026
Homeরাজনীতিতারেক রহমানের সমাবেশে ৩ লাখ জনসমাগমের লক্ষ্য বিএনপির

তারেক রহমানের সমাবেশে ৩ লাখ জনসমাগমের লক্ষ্য বিএনপির

Date:

Related stories

ইরানে এই মুহূর্তে মার্কিন হামলা কেন সহজ নয়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির...

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা...

বুধবার চট্টগ্রাম বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে লিজ দেওয়ার...

ফোনে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার ৬ সহজ উপায়

রাত একটা। মাত্র চোখ দুটো বন্ধ করেছেন তানভীর (ছদ্মনাম)।...

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

দেশের রেস্তোরাঁ শিল্পকে সংকট থেকে উত্তরণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে...

সিলেটে নিজেদের প্রথম নির্বাচনী সমাবেশে অন্তত ৩ লাখ জনসমাগমের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামী বৃহস্পতিবার প্রায় ২২ বছর পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় জনসভায় উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপির উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির এ আশা ব্যক্ত করে জানিয়েছেন, সিলেট ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ থেকে ৩ লাখ বা তার বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছে দল।

তিনি বলেন, ‘এটি কোনো বিভাগীয় সমাবেশ নয়, তবু সাম্প্রতিক সময়ে সিলেটের অন্যতম বড় জনসমাবেশ হবে এটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সমাবেশকে শক্তি প্রদর্শনের বড় আয়োজন হিসেবে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিপুল জনসমাগম সামাল দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় ইউনিটগুলোকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে।’

প্রত্যাশিত জনসমাগমের কথা বিবেচনায় রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিমানবন্দর, সমাবেশস্থল ও সংযোগ সড়কগুলো ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।

সবশেষ ২০০৪ সালে সিলেট সফরে এসেছিলেন তারেক রহমান। প্রায় ২২ বছর পর বুধবার রাতে তার শহরে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি। পরে সমাবেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

Latest stories