33 C
Dhaka
Sunday, October 4, 2026
Homeবিনোদনকী থাকছে ঈদের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে

কী থাকছে ঈদের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে

Date:

Related stories

খালিদুজ্জামানকে বিএমডিসির নোটিশ উদ্দেশ্যপ্রণোদিত: এনডিএফ

ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে কারণ...

ট্রাম্পের ‘ড্রিল বেবি ড্রিল’ ও বৈশ্বিক তেল-রাজনীতির নয়া বন্দোবস্ত

বিশ্ববাজারে তেল নিয়ে দুটি সুস্পষ্ট ভিন্ন মত দীর্ঘদিন প্রচলিত...

ছক্কার রাজা এখন রোহিত শর্মা

রোহিত শর্মা শুধু রান সংগ্রহ করেননি, ছিলেন বোলারদের দুঃস্বপ্ন,...

চট্টগ্রামে গোয়ালঘর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাউজানে গোয়ালঘর থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার...

কাফকার পৃথিবী, দস্তয়েভস্কির বিবেক: মানুষ এখনো যেখানে বন্দি

ব্যাটম্যান-সুপারম্যান, রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, মেসি-রোনালদো, স্যামসাং-অ্যাপেল—কত ধরনের দ্বৈরথ বিশ্বজুড়ে। কিছু...

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি

অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। 

জেনে নেয়া যাক কী থাকছে ঈদের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে। 

অনুষ্ঠানে থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী এবং আনিকা কবির শখ। 

 

সংগীত পরিবেশনায় থাকছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড। 

দীর্ঘদিন পর একসঙ্গে মনির খান ও কনকচাঁপা গাইবেন ‘প্রেমের তাজমহল’ গানটি।

এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো।

কৌতুক পরিবেশন করবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতে “রমজানের ঐ রোজার শেষে”, বিশেষ জিঙ্গেল ও নাটিকা। 

এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ।  

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার।

Latest stories