26.5 C
Dhaka
Saturday, October 10, 2026
Homeবাংলাদেশডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Date:

Related stories

বাংলাদেশ থেকে প্রথম নাইজেরিয়ায় ফুটানোর ডিম রপ্তানি

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ফুটানোর ডিম রপ্তানি শুরু হয়েছে।...

ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান

দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে এবারের...

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন...

সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী শুক্রবার সংসদের নিম্নকক্ষ ভেঙে...

পারফরম্যান্সে সার্থক পুরস্কার: কোটি টাকার নাঈম

১২ বছর পর ফের নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ...

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ময়মনসিংহ বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে একজন করে রয়েছেন। আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৯ ও সিলেট বিভাগে সাতজন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬৪ জন, যাদের মধ্যে ১৮৯ জন পুরুষ ও ১৭৫ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন, যার মধ্যে ৫৬ হাজার ২৫৮ জন পুরুষ ও ৩৪ হাজার ছয়জন নারী।

Latest stories