24.3 C
Dhaka
Monday, October 26, 2026
Homeরাজনীতি১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

Date:

Related stories

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে তিন আরোহী...

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে দুই দলই। ফলে...

ভূমিকম্প: প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা জানিয়েছেন, সাম্প্রতিক...

বাংলাদেশে কিনেমাস্টারে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটের সুযোগ

ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ কিনেমাস্টারে এখন বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া...

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় এলো ৩ ফ্লাইট

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না...

জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ফলে এই এটি আবারও ১১-দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে যায়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম বলেন, ‘১০ দলের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০-দলীয় নির্বাচনী ঐক্য ১১-দলীয় ঐক্যে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়।’

এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

‘আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১-দলীয় জোটে যোগদান করেছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই। যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।’

ইরান আরও বলেন, ‘আমরা ১৮ দলীয় জোটে (সাবেক বিএনপি জোট) জামায়াতে ইসলামীসহ দীর্ঘদিন কাজ করেছি। আমরা ২০ বছর একসঙ্গে কাজ করছি। নীতি-নৈতিকতার কাছে আমরা পরীক্ষিত। কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি।’

Latest stories