25 C
Dhaka
Tuesday, November 10, 2026
Homeরাজনীতিযারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তাদের হাতে নতুন কিছু নেই: রেজাউল করীম

যারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তাদের হাতে নতুন কিছু নেই: রেজাউল করীম

Date:

Related stories

শুধু ভোট দিলে হবে না, সঠিক গণনা আপনাদেরই নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে...

সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

বিবিসির সাবেক সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। আজ রোববার...

রুটের সেঞ্চুরিতে রঙিন ব্রিসবেন টেস্টের প্রথম দিন

দীর্ঘ বিরতির পর অ্যাশেজ আবার মাঠে ফিরল ব্রিসবেনে, কিন্তু...

চীনা গুপ্তচরের সঙ্গে সিইওর প্রেমে ২০০ বিলিয়ন ডলার হারানোর ঝুঁকিতে এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং বিশ্বের...

স্বাধীনতার পরে যাদের হাত ধরে দেশ পরিচালিত হয়েছে, ৫৩-৫৪ বছর তাদের শাসন আমরা দেখেছি—তাদের কাছে উন্নয়নের নতুন কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ সোমবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থীর হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ যদি থাকে, তাহলে আদর্শবান নেতারা খলিফা ওমরের মতো শাসন প্রতিষ্ঠা করবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার।

এই সমাবেশ শেষে তিনি মাদারগঞ্জে জামালপুর-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দেন।

 

Latest stories