27 C
Dhaka
Thursday, November 12, 2026
Homeবাংলাদেশশাহবাগে বিক্ষোভরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাহবাগে বিক্ষোভরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

Date:

Related stories

স্কুল-বেঞ্চের ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে, গেম বানালেন বাংলাদেশি তরুণ

স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে কলম দিয়ে লড়াইয়ের স্মৃতি অনেকেরই মনে...

চ্যালেঞ্জের মধ্যেও রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের

চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ...

সিনেপ্লেক্সের পর এবার অন্যান্য সিনেমা হলেও ‘রাক্ষস’

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ার...

নদী খননের টাকা মুখ দিয়ে ঢুকে পেটে চলে গেছে: জামায়াত আমির

খননের অভাবে কুষ্টিয়ার প্রধান নদী পদ্মা ও গড়াই মরুভূমিতে...

পান্ডা কূটনীতির অবসান: জাপান-চীন সম্পর্কে প্রতীকী ক্ষতি

জাপানের শেষ দুটি জায়ান্ট পান্ডা শিগগিরই চীনে ফিরে যাচ্ছে—এই...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহবাগ থানা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় চারুকলা ইনস্টিটিউটের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিসিএস পরীক্ষার্থীরা।

পরীক্ষা পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে তারা আন্দোলন করে আসছিলেন।

আজ তারা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু পুলিশ শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিলে তারা সেটি ভাঙার চেষ্টা করেন। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে দেয়।

পরীক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিক্ষোভকারীরা আবার টিএসসির দিকে জড়ো হতে থাকেন।

সাড়ে ৬টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিল। টিএসসি-শাহবাগ সড়কে পুরো সময় যান চলাচল বন্ধ আছে।

এদিকে, সংঘর্ষে আহত পাঁচজন বিসিএস পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (হাসপাতালে) নেওয়া হয়েছে। তারা হলেন- শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ (২৭)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, আহত পাঁচজন বিসিএস পরীক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

 

Latest stories