28 C
Dhaka
Sunday, September 20, 2026
Homeবিনোদনমুক্তির আগে ৬০০ কোটি আয় করল যশের ‘টক্সিক’

মুক্তির আগে ৬০০ কোটি আয় করল যশের ‘টক্সিক’

Date:

Related stories

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ...

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঝুঁকির পথে হাঁটবে না বাংলাদেশ

নির্বাচকরা আত্মবিশ্বাসী ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই...

ভাইকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

গরুর জন্য বাড়ির পাশে খড় আনতে গিয়েছিলেন বড় ভাই।...

সরকারের গুদামে সার, কৃষক কেন পাচ্ছে না?

দেশে এক মাসেরও বেশি সময় ধরে সার সংকট চলছে।...

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে ৬০০ কোটি রুপি আয় করেছে।

প্রযোজক জি ধনাঞ্জয়ন এ তথ্য জানিয়েছে বলে আজ মঙ্গলবার বলিউড লাইফের প্রতিবেদনে জানানো হয়।

জি ধনাঞ্জয়নের মতে, টক্সিক ইতোমধ্যে মুক্তির আগে প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে। তিনি এটিকে কেবল স্টার পাওয়ার হিসেবে দেখছেন না, বরং কৌশলগত ও প্যান-ইন্ডিয়া তারকাদের সফলতা হিসেবে দেখছেন।

ধনাঞ্জয়ন ব্যাখ্যা করেন, তারকাদের খ্যাতির কারণে সিনেমাটির প্রি-রিলিজ জনপ্রিয়তা শুরু হয়। এতে নয়নতারা, রুক্মিণী বসন্ত, মালয়ালম অভিনেতা টোভিনো থমাস এবং অমিত কার্ভালের মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন।

তিনি আরও বলেন, নয়নতারা ইতোমধ্যে বলিউডের জাওয়ান থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন। রুক্মিণীর কানতারা ভালো ব্যবসা করেছে।

টক্সিক আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে, একই দিনে ‘ধুরুন্ধর টু’ মুক্তির কথা আছে।

ধনাঞ্জয়ন উল্লেখ করেন, দক্ষিণ ভারতীয় সিনেমা যদি এক হাজার কোটি রুপির বেশি আয় করতে চায়, তাহলে উত্তর ভারত থেকে উল্লেখযোগ্য আয় দরকার।

তিনি বলেন, যেসব সিনেমা এক হাজার কোটি ছাড়িয়েছে, তার ৪০ থেকে ৪৫ শতাংশ আয় আসে উত্তর ভারত থেকে। মানে এক হাজার কোটি রুপির প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি আসে উত্তর ভারত থেকে।

Latest stories