29 C
Dhaka
Sunday, September 20, 2026
Homeবাংলাদেশনারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

Date:

Related stories

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঝুঁকির পথে হাঁটবে না বাংলাদেশ

নির্বাচকরা আত্মবিশ্বাসী ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই...

ভাইকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

গরুর জন্য বাড়ির পাশে খড় আনতে গিয়েছিলেন বড় ভাই।...

সরকারের গুদামে সার, কৃষক কেন পাচ্ছে না?

দেশে এক মাসেরও বেশি সময় ধরে সার সংকট চলছে।...

ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, প্রশাসক নিয়োগ

তারল্য সংকট, আমানত তুলে নেওয়া, বিক্ষোভ, রাজনৈতিক বিতর্ক এবং...

নারায়ণগঞ্জে বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামরুল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আব্দুর রহিম জানান, তারা সবাই নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় কাজ করেন। সন্ধ্যার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ছয়জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বন্দর এলাকার একটি সিমেন্ট কারখানায় দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে নাহিদের ৪০ শতাংশ, কামরুলের ২৬ শতাংশ, তাইজুলের ১২ শতাংশ, তোরাব আলীর ১৬ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ ও আতিকুরের ২৭ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। পাশাপাশি তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Latest stories