29 C
Dhaka
Sunday, September 20, 2026
Homeখেলাটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

Date:

Related stories

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঝুঁকির পথে হাঁটবে না বাংলাদেশ

নির্বাচকরা আত্মবিশ্বাসী ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই...

ভাইকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

গরুর জন্য বাড়ির পাশে খড় আনতে গিয়েছিলেন বড় ভাই।...

সরকারের গুদামে সার, কৃষক কেন পাচ্ছে না?

দেশে এক মাসেরও বেশি সময় ধরে সার সংকট চলছে।...

ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, প্রশাসক নিয়োগ

তারল্য সংকট, আমানত তুলে নেওয়া, বিক্ষোভ, রাজনৈতিক বিতর্ক এবং...

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ভাগ্য আসেনি বাংলাদেশের পক্ষে। টস জিতেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তিনি আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আইরিশদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ছয়টায়।

গত বৃহস্পতিবার প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। সিরিজ বাঁচানোর লড়াইয়ে এবারও স্বাগতিকদের রান তাড়ায় নামতে হবে।

একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে ধরাশায়ী হওয়া বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে তিনটি। ফিরেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন জাকের আলী অনিক, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

সিরিজে এগিয়ে থাকা সফরকারীদের একাদশে একটি পরিবর্তন এসেছে। কার্টিস ক‍্যাম্ফারের জায়গায় ঢুকেছেন বেন কালিটজ।

বাংলাদেশের একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আয়ারল্যান্ডের একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন কালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ ও জশ লিটল।

Latest stories