31 C
Dhaka
Friday, September 25, 2026
Homeরাজনীতিইসি মোটামুটি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

ইসি মোটামুটি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

Date:

Related stories

অভিযানের কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক...

বিপিএলের নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন ২৩ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে আগামীকাল...

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি দাবি উদীচীর

বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি...

জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারি ব্যয়ের অগ্রাধিকারের প্রশ্ন

সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সংস্থাটির আর্থিক সংকট...

জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট মিউজ চালু হয়েছে মাত্র...

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের যোগ্যতার ওপর বিএনপি আস্থা রাখে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ আস্থার কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা এখন পর্যন্ত দেখেছি ইসি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গে কাজ করছে। আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

বিএনপি নেতারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েছেন জানিয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে দলটি আগামী দিনে কাজ করবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন আহমেদসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Latest stories