28.8 C
Dhaka
Thursday, October 29, 2026
Homeবাংলাদেশওয়ার্ল্ডহোটেলসের আওতায় আসছে ১০০ দেশের ৪ হাজারের বেশি হোটেল

ওয়ার্ল্ডহোটেলসের আওতায় আসছে ১০০ দেশের ৪ হাজারের বেশি হোটেল

Date:

Related stories

এআইয়ের সাহায্যে ২০ বছর আগে হারানো চিত্রকর্ম খুঁজে পেল পুলিশ

শিল্পকর্ম চুরি বিশ্বজুড়ে একটি সমস্যা। এ ধরনের অপরাধ মোকাবিলায়...

ভারী বৃষ্টিপাতে ৪৩ জেলায় ফসলের ক্ষতি

চলতি আমন মৌসুম ঘিরে বড় পরিকল্পনা ছিল প্রসাদ রায়ের।...

হলে বসে শাকিব, শুভ, রাজ, ফারিণের প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা

সিনেমা হলে গিয়ে প্রথম সিনেমা দেখা স্মরণীয় হয়ে থাকে।...

নারীদের কর্মক্ষেত্র থেকে বিরত রাখার আমি কে: জামায়াত আমির

ক্ষমতায় গেলে প্রয়োজন, মেধা ও যোগ্যতা অনুযায়ী নারীদের জন্য...

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

বৈশ্বিক সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে...

যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএইচডব্লিউ হোটেলস তাদের ১০০টি দেশের ৪ হাজারের বেশি হোটেলকে ওয়ার্ল্ডহোটেলস ব্র্যান্ডের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ১৮টি ব্র্যান্ড, লয়্যালটি প্রোগ্রাম এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি সমন্বিত পরিচয়ের আওতায় আনা হবে।

বেস্ট ওয়েস্টার্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত বিএইচডব্লিউ হোটেলসের এই উদ্যোগের লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড পরিচিতি বাড়ানো এবং ভ্রমণকারীদের জন্য হোটেল খোঁজা ও বুকিংয়ের প্রক্রিয়া সহজ করা। বিলাসবহুল হোটেল, বুটিক হোটেল, আপস্কেল আবাসন, দীর্ঘমেয়াদি থাকার ব্যবস্থা এবং ইকোনমি হোটেল এই কার্যক্রমের আওতায় থাকবে। তবে বিদ্যমান হোটেলগুলোর নাম ও নিজস্ব পরিচয় অপরিবর্তিত থাকবে। ফলে স্বতন্ত্র মালিকানাধীন হোটেলগুলো নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখেই প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক নেটওয়ার্কের সুবিধা পাবে।

ওয়ার্ল্ডহোটেলসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি কুকুলিক বলেন, প্রতিষ্ঠানটির আওতায় বিভিন্ন ধরনের ভ্রমণের জন্য উপযোগী হোটেল থাকলেও অনেক ভ্রমণকারী এর পুরো পরিসর সম্পর্কে জানেন না। নতুন ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে গ্রাহকেরা প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি স্বতন্ত্র হোটেল মালিকেরাও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সুযোগ পাবেন।

দেশীয় পর্যটনের চাহিদা বৃদ্ধি এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার মধ্যে ওয়ার্ল্ডহোটেলসের এই ঘোষণা এসেছে। ২০২৫ সালের ডিসেম্বরের ছুটির মৌসুমে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল ও রিসোর্টে ৬০ থেকে ৮০ শতাংশ কক্ষ ব্যবহারের তথ্য পাওয়া যায়। কক্সবাজার, সিলেট ও খুলনায় আন্তর্জাতিক মানের আতিথেয়তা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি এ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগও রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ওয়ার্ল্ডহোটেলসের তিনটি হোটেল রয়েছে। এগুলো হলো ঢাকার বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস রানওয়ে এবং কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ। এ ছাড়া কক্সবাজার ও চট্টগ্রামে আরও চারটি হোটেল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ এশিয়ায় ওয়ার্ল্ডহোটেলসের চেয়ারম্যান রঞ্জন ভট্টাচার্য বলেন, একটি ব্র্যান্ডের ভিত্তি তৈরি হয় আস্থা ও ঐতিহ্যের ওপর। সময়ের সঙ্গে পরিবর্তনের মাধ্যমে সেই অবস্থান ধরে রাখতে হয়। ওয়ার্ল্ডহোটেলসের অধীনে এই রূপান্তর বেস্ট ওয়েস্টার্নের প্রতিষ্ঠিত ভিত্তিকে কাজে লাগিয়ে হোটেল অংশীদার ও অতিথিদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, বাংলাদেশের আতিথেয়তা খাতের বিকাশের সম্ভাবনা বিবেচনায় ওয়ার্ল্ডহোটেলস দেশের বাজার নিয়ে আশাবাদী। আন্তর্জাতিক মান, বিস্তৃত বাজারসংযোগ এবং স্বতন্ত্র আতিথেয়তার অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের হোটেলগুলোর নিজস্ব পরিচয় ও স্থানীয় বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার বিষয়ে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

দক্ষিণ এশিয়ায় ওয়ার্ল্ডহোটেলসের প্রধান পরিচালন কর্মকর্তা অতুল জৈন বলেন, বাংলাদেশে ব্যবসায়িক ভ্রমণ ও অবকাশযাপন উভয় ক্ষেত্রেই আতিথেয়তা খাতের সম্প্রসারণের সুযোগ রয়েছে। বর্তমানে যেসব বাজারে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোতে আরও বিকাশের সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করেন।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ডহোটেলসের মাধ্যমে হোটেল অংশীদারেরা আন্তর্জাতিক গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ পাবেন এবং বৃহত্তর বিতরণ নেটওয়ার্কের সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে তাঁরা নিজ নিজ বাজারের ভ্রমণকারীদের সেবা দিয়ে যাবেন।

এই রূপান্তরের অংশ হিসেবে ২০২৭ সালের ৫ জানুয়ারি চালু হবে ওয়ার্ল্ডহোটেলস রিওয়ার্ডস। এর মাধ্যমে বিশ্বজুড়ে প্রায় সাত কোটি সদস্যের বিদ্যমান লয়্যালটি প্রোগ্রামগুলোকে একটি কর্মসূচির আওতায় আনা হবে। তিন স্তরের এই কর্মসূচিতে সদস্যদের জন্য বিশেষ রুম ভাড়া, স্ট্যাটাস ম্যাচিং এবং মেয়াদোত্তীর্ণ না হওয়া পয়েন্টের সুবিধা থাকবে।

এ ছাড়া নতুনভাবে সাজানো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে হোটেল বুকিং, পুরস্কার ও পয়েন্ট ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যটন গন্তব্যের তথ্য একীভূত করা হবে। বিশ্বের বিভিন্ন হোটেলের কর্মীদের কাছ থেকে পাওয়া ১০ হাজার ঘণ্টার বেশি অভিজ্ঞতা ও তথ্য এই ডিজিটাল সেবা তৈরিতে কাজে লাগানো হবে।

প্রতিষ্ঠানটির বিলাসবহুল ও আপস্কেল স্বতন্ত্র হোটেলগুলোকে ওয়ার্ল্ডহোটেলস কালেকশনের আওতায় আনা হবে। এই কালেকশনে ছয়টি ব্র্যান্ড অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে হোটেলগুলোর নিজস্ব পরিচ

Latest stories