29 C
Dhaka
Sunday, September 6, 2026
Homeখেলাআর্সেনালের কাছে হারের পর কেইনের কণ্ঠে প্রতিশোধের বার্তা

আর্সেনালের কাছে হারের পর কেইনের কণ্ঠে প্রতিশোধের বার্তা

Date:

Related stories

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু, আহত অন্তত ৫৫

থাইল্যান্ডে একটি উচ্চগতির রেললাইন প্রকল্পে ব্যবহৃত ক্রেন যাত্রীবাহী ট্রেনের...

গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা...

আস্থা গড়ছেন প্রধানমন্ত্রী, ক্ষয় করছে বিএনপি

এটা ঠিক যে, সরকার বা ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির...

পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ...

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার...

লম্বা সময়ের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে পারফর্ম করলেন হ্যারি কেইন। ইংলিশ স্ট্রাইকারের নিষ্প্রভতার রাতে বায়ার্ন মিউনিখও পেল হারের তেতো স্বাদ। তবে দমে না গিয়ে প্রতিশোধের বার্তা দিলেন তিনি, এবারের মৌসুমে আবার মুখোমুখি হতে চান আর্সেনালের।

গত বুধবার লিগ পর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে হেরেছে বায়ার্ন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের এটি প্রথম হার।

৩২ বছর বয়সী কেইন পুরো ম্যাচ খেললেও ছিলেন নিজের ছায়া হয়ে। গোল করা তো দূরের কথা, গোলমুখে কোনো শটই নিতে পারেননি তিনি! আর্সেনালের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ২২ ম্যাচে গোলপোস্টে হানা দিতে ব্যর্থ হওয়ার এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা প্রথমবার হয়েছে তার। শুধু তাই নয়, ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় পুরো ম্যাচ খেলেও গোলমুখে শট নিতে পারেননি তিনি।

পাঁচ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে বায়ার্ন। গোল ব্যবধানে তাদের অবস্থান তিন নম্বরে। পয়েন্ট তালিকার বর্তমান চিত্র অনুসারে, আর্সেনাল ও বায়ার্ন উভয়েরই নকআউট পর্বে যাওয়া প্রায় নিশ্চিত।

হারের পর ইংল্যান্ড জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেইন টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘আমি নিশ্চিত যে, চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী কোনো একটা ধাপে আমরা আবার আর্সেনালের মুখোমুখি হব। আর আমরা সেই ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার আগে কেইন ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে। বয়সভিত্তিক ও মূল দল মিলিয়ে প্রায় দুই দশক সেখানে কাটান তিনি। উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যামের প্রতিপক্ষ আর্সেনালের জন্য তিনি ছিলেন ত্রাস। এই দ্বৈরথের ইতিহাসে সর্বোচ্চ ১৫ গোল রয়েছে তার নামের পাশে।

শৈশবে আর্সেনালের একাডেমিতে এক বছর ছিলেন কেইন। তবে সেই স্মৃতি সুখকর নয়। তার বয়স যখন আট বছর, তখন তাকে ছেড়ে দিয়েছিল গানাররা। কারণ হিসেবে বলা হয়েছিল তিনি ‘একটু মোটাসোটা’ ও ‘শারীরিকভাবে তেমন একটা ফিট নন’। এরপর ১৩ বছর বয়সে কেইন যোগ দিয়েছিলেন লন্ডন শহরেরই আরেক ক্লাব টটেনহ্যামে। পরের গল্পটা স্বর্ণাক্ষরে লেখা হয়েছে ইতিহাসের পাতায়।

Latest stories