21 C
Dhaka
Wednesday, March 4, 2026
Homeবাণিজ্যইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

ইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

Date:

Related stories

বাংলাদেশকে টেনে ভারতীয় গণমাধ্যমের খবর কেউ বিশ্বাস করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নয়াদিল্লিতে হামলার পরিকল্পনা...

জীবনানন্দের ‘বনলতা সেন’ হলেন নাবিলা

কবি জীবনানন্দ দাশের কল্পনার নারী চরিত্র বনলতা সেন। আর...

রুপার দাম কেন রেকর্ড উচ্চতায়?

বিশ্ববাজারে সোনার দাম আকাশচুম্বী হওয়ার পর এবার রূপার দামও...

আসন ভাগাভাগি নিয়ে বিএনপি জোটে অসন্তোষ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করায়...

জয়-মুমিনুল-সাদমানের দাপটে বাংলাদেশের লিড

প্রথম দিনে কোনো দোল এগিয়ে ছিল, তা নিয়ে দ্বিধা...

ইউরোপীয় ইউনিয়ন গত ১ জানুয়ারি থেকে ভারতের বেশকিছু রপ্তানি পণ্যে জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্সেস বা জিএসপি শুল্কসুবিধা স্থগিত করেছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে ভারতীয় এসব পণ্য রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং গুরুত্বপূর্ণ খাতে দেশটির পণ্য দামের ক্ষেত্রে প্রতিযোগিতায় দুর্বল হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল জার্নাল জানায়, এই স্থগিতাদেশ ২০২৬–২০২৮ সময়কালের জন্য প্রযোজ্য হবে এবং এর আওতায় থাকবে ভারত, ইন্দোনেশিয়া ও কেনিয়া।

ইউরোপীয় কমিশন ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর যে বিধিমালা গ্রহণ করেছে, তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আগামী ২৭ জানুয়ারি একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছে। তার আগেই দেশটির জিএসপি স্থগিতের ঘোষণা এলো।

বাণিজ্যবিষয়ক থিংক ট্যাংক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানিয়েছে, জিএসপি প্রত্যাহারের ফলে ইউরোপীয় ইউনিয়নে ভারতের প্রায় ৮৭ শতাংশ পণ্য রপ্তানিতে এখন সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) মতো উচ্চ শুল্কহার প্রযোজ্য হবে। শুধুমাত্র ১৩ শতাংশের মতো রপ্তানি পণ্যের ক্ষেত্রে—প্রধানত কৃষিপণ্য ও চামড়াজাত পণ্য—বিশেষ সুবিধা পাবে।

জিএসপির আওতায় ভারতীয় রপ্তানিকারকরা এমএফএন হারের চেয়ে কম শুল্কে ইউরোপীয় ইউনিয়নে পণ্য পাঠাতে পারতেন।

উদাহরণস্বরূপ, কোনো পোশাকের ক্ষেত্রে শুল্কহার ১২ শতাংশ হলেও এই স্কিমের আওতায় ভারতীয় পণ্যে শুল্ক হতো ৯ দশমিক ৬ শতাংশ। কিন্তু, ১ জানুয়ারি থেকে দেশটির রপ্তানিকারকরা পূর্ণ শুল্কের আওতায় এসেছেন।

ইউরোপীয় ইউনিয়ন প্রায় সব প্রধান শিল্পখাত থেকেই জিএসপি সুবিধা প্রত্যাহার করেছে। এর মধ্যে রয়েছে টেক্সটাইল ও গার্মেন্টস, প্লাস্টিক ও রাবার, কেমিক্যাল, লোহা ও ইস্পাত, যন্ত্রপাতি, বৈদ্যুতিক পণ্য এবং পরিবহন সরঞ্জাম—যার প্রায় সবই ইউরোপে ভারতীয় রপ্তানির মূল ভিত্তি।

এর আগেও ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ক্রমে কিছু সুবিধা কমালেও এবার তিন বছরের জন্য পুরোপুরি প্রত্যাহার করেছে।

Latest stories