27 C
Dhaka
Friday, August 28, 2026
Homeবাংলাদেশইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Date:

Related stories

গুগল আপনার সম্পর্কে আসলে কতটা জানে?

সকালে ঘুম থেকে উঠে আবহাওয়া দেখলেন, গুগলে খবর খুঁজলেন,...

কাজটা তো এআই দিয়েই করা যাবে, তাহলে আপনাকে আর কী দরকার?

শুনতে কঠিন লাগলেও, খুব শিগগির চাকরির ইন্টারভিউতে এই প্রশ্ন...

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ...

এবারের ঈদের সিনেমার নায়িকা কারা

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। ঈদকে সামনে রেখে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের শীর্ষ কর্মকর্তারা

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি...

রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুই ভবনের মাঝ থেকে মুশফিকুজ জামান (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান জানান, গণিত বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুশফিকুজকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবন ও ডা. ফরাসউদ্দিন ভবনের মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ আশপাশের ভবনগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে। এতে দেখা যায়, বিকেল ৪টার কিছু আগে ১০ তলা প্রশাসনিক ভবনের সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে যান মুশফিকুজ জামান। তার আগে বা পরে কাউকে ওই ছাদে যেতে দেখা যায়নি বলে জানান ওসি হাবিবুর।

ওসি বলেন, এটি দুর্ঘটনা, হত্যা নাকি আত্মহত্যা—এ মুহূর্তে কিছুই নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিহতের চাচা মনিরুজ্জামান মনির বলেন, ‘লাফিয়ে পড়ার কোনো কারণ দেখি না আমরা।’

মুশফিকুজ জামান পরিবারের সঙ্গে খিলগাঁওয়ে থাকতেন।

Latest stories