31 C
Dhaka
Monday, September 28, 2026
Homeবিনোদনঈদের ছুটিতে দেখতে পারেন যে ৫ ওয়েব কনটেন্ট

ঈদের ছুটিতে দেখতে পারেন যে ৫ ওয়েব কনটেন্ট

Date:

Related stories

২৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা...

ইরানে বিক্ষোভ: নিহত ৩ হাজারের বেশি, গ্রেপ্তার অন্তত ৩ হাজার

ইরানে গত দুই সপ্তাহের বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ...

বিপিএল নিলাম: দেশিদের মধ্যে সর্বোচ্চ দাম নাঈমের, বিদেশিদের মধ্যে শানাকার

নিলাম থেকে প্রতিটি দল দুজন করে বিদেশি ক্রিকেটার নিল।...

পিরোজপুরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

পিরোজপুর সদর উপজেলায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত...

নীতিমালা আছে, ব্যাংকের এমডিদের কি সুরক্ষা দিতে পারছে বাংলাদেশ ব্যাংক?

কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার...

প্রতি ঈদেই দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দর্শকদের জন্য আসে নতুন ওয়েব ফিল্ম ও সিরিজ। এই কনটেন্টগুলোতে অভিনয় করেন দর্শকপ্রিয় তারকা ও শিল্পীরা। এই ঈদেও ওটিটিতে দর্শকদের জন্য থাকছে নতুন ওয়েব সিরিজ। ঈদে মুক্তি পেতে যাওয়া তারকাখচিত পাঁচটি ওয়েব কনটেন্টের খবর জেনে নিন।

নির্মাতা শিহাব শাহীনের স্পাই-থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ দেখতে পাবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে। গল্পে দেখা যাবে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে (অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান) কেন্দ্র করে ঘটনাগুলো আবর্তিত হয়। রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ে নামতে হয়।

সিরিজে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। ওয়েব সিরিজটিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।

ছোট্ট একটি বিড়ালের আশেপাশে দুই একাকী মানুষের অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’ মুক্তি পাবে ঈদের তৃতীয় দিন। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান।

ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব এবং তাদের পরিবার ও সমাজের চাপ নিয়েই আবর্তিত ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’। পরিচালনা করেছেন রেজাউর রহমান, মুক্তি পাবে ১৯ মার্চ হইচইতে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।

ঈদ উপলক্ষে বঙ্গ অ্যাপে মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (৭৩–৮০)। ঈদ স্পেশাল হিসেবে প্রকাশিত হবে চ্যাপ্টার ১০, যেখানে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, এবং নতুনভাবে যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া রয়েছেন স্পর্শিয়া ও লামিয়া লাম।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ চক্রের দ্বিতীয় কিস্তি ‘চক্র ২’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আজমেরি হক বাঁধন। ঈদ উপলক্ষে এই নতুন সিজন দর্শকরা উপভোগ করতে পারবেন।

Latest stories