21.5 C
Dhaka
Sunday, May 3, 2026
Homeবাংলাদেশকৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, আবেদনের তারিখ ঘোষণা

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, আবেদনের তারিখ ঘোষণা

Date:

Related stories

চীনের কেল্লা অর্থনীতি: বৈশ্বিক অনিশ্চয়তার যুগে কৌশলগত পুনর্গঠন

বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনীতি এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে...

অর্থনৈতিক পুনরুদ্ধার ভণ্ডুল করে দিতে পারে যে নিয়োগ

ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথমে ট্র্যাজেডি হিসেবে, পরে প্রহসন...

জেফার ও রাফসানের বিয়ের একগুচ্ছ ছবি

অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও...

ইয়েমেন ভেঙে নতুন দেশ, নেপথ্যে আমিরাত?

জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর ছেপেছে যে—ইয়েমেনের আন্তর্জাতিকভাবে...

খুলনায় এনসিপি নেতাকে গুলি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক...

দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর, শেষ হবে ১৫ ডিসেম্বর।

আজ শুক্রবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

উপাচার্য অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন।

সভা শেষে জানানো হয়, আবেদন ও ভর্তি পরীক্ষা–বিষয়ক সব নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো—গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Latest stories