24 C
Dhaka
Tuesday, April 14, 2026
Homeরাজনীতিগোলাম আযম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়, প্রশ্ন মির্জা আব্বাসের

গোলাম আযম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়, প্রশ্ন মির্জা আব্বাসের

Date:

Related stories

নায়ক পরিচয়ের আড়ালে গায়ক জাফর ইকবাল

জাফর ইকবালকে আমরা চিনি মূলত নায়ক হিসেবেই। চিরসবুজ, রোমান্টিক...

সীমান্ত সংঘাত থামাতে আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া

প্রাণঘাতী সীমান্ত সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় পুনরায় যুদ্ধবিরতির লক্ষ্যে...

আসিফের বক্তব্য ‘ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে’, বাফুফের কাছে বিসিবির দুঃখপ্রকাশ

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক...

ময়মনসিংহে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনকে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের মুক্তাগাছায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক...

চন্দ্রাভিযানে গেলেও চাঁদে নামবেন না নভোচারীরা, কেন

অ্যাপোলো মিশনের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার...

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

‘বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু তাদের কাছে জানতে চাই।

আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন। এর আগে দলের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীরা জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মির্জা আব্বাস বলেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি—১৯৪৭ সাল, ১৯৭১ সাল, এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই। তারা দেশের স্বাধীনতা চায় নাই। এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা হয় না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই।’

Latest stories