33.8 C
Dhaka
Tuesday, August 4, 2026
Homeবাণিজ্যচলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

Date:

Related stories

জীবদ্দশায় সম্পত্তি দান ও বৃদ্ধ বয়সের সুরক্ষা: সঠিক পদক্ষেপ, তবে দূর করতে হবে আইনি অস্পষ্টতা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৩০ জুলাই জানিয়েছেন, সরকার সম্পত্তি...

‘জ্বিনের বাচ্চা’র মতো সিনেমা বছরে একটি হলেই যথেষ্ট

অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন মৌসুমী হামিদ। তার সমসাময়িক...

চীন, ইরান, রাশিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার নৌ মহড়া, আশঙ্কা নতুন উত্তাপের

কেপটাউনের উপকূলে রাশিয়া, ইরান ও চীনের সঙ্গে সপ্তাহব্যাপী যৌথ...

তারেক রহমান বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি: বজলুর রশীদ ফিরোজ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ...

কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।...

২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা দরে আরও ১০ কোটি ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (জুলাই থেকে ১৮ মে পর্যন্ত) মোট কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৮ কোটি ডলার।

২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্য আমদানির মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল।

তবে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে ডলারের সরবরাহ বাড়ায় চলতি অর্থবছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক আবার ডলার কেনা শুরু করে। রেমিটেন্সের বিপরীতে সুবিধাভোগীদের টাকা যোগান দেওয়া ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজার থেকে ডলার তুলে নেয় বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তোলাও কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার কেনার আরেকটি কারণ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৪ মে পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

তবে আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে। যা গত বছর ছিল ২০ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলার।

অবশ্য বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, ডলারের দর আরও কমতে দিলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারত।

Latest stories