24.9 C
Dhaka
Sunday, October 25, 2026
Homeআন্তর্জাতিকজাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

Date:

Related stories

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে দুই দলই। ফলে...

ভূমিকম্প: প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা জানিয়েছেন, সাম্প্রতিক...

বাংলাদেশে কিনেমাস্টারে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটের সুযোগ

ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ কিনেমাস্টারে এখন বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া...

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় এলো ৩ ফ্লাইট

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না...

কেন জন্মদিন উদযাপন করেন না অভিনেতা ফারুক আহমেদ

ফারুক আহমেদ দর্শকপ্রিয় অভিনেতা। হুমায়ুন আহমেদের অসংখ্য নাটক ও...

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে তিন আরোহী নিয়ে একটি দর্শনীয় ভ্রমণের হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ৫২ মিনিটে আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে ১০ মিনিটের ভ্রমণের জন্য হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, কিন্তু আর ফিরে আসেনি।

বিকেল নাগাদ মাউন্ট আসোর পাঁচটি শৃঙ্গের অন্যতম নাকাদাকে আগ্নেয়গিরির গহ্বরে পুলিশের হেলিকপ্টার থেকে বিমানসদৃশ একটি বস্তু চোখে পড়ে। তবে সেটি নিখোঁজ হেলিকপ্টার কি না, কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।

স্থানীয় গণমাধ্যম জানায়, হেলিকপ্টারটির ৬৪ বছর বয়সী পাইলট ছিলেন অভিজ্ঞ—তার ৪০ বছরের উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা ছিল। তার সঙ্গে ছিলেন এক পুরুষ ও এক নারী যাত্রী, দুজনই তাইওয়ানের নাগরিক।

যুক্তরাষ্ট্রের তৈরি রবিনসন আর৪৪ মডেলের এই হেলিকপ্টারটি সেদিন তৃতীয় দফায় পর্যটকদের নিয়ে ভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়। হেলিকপ্টার পরিচালনাকারী তাকুমি এন্টারপ্রাইজ জানায়, এর আগের দুটি যাত্রায় কোনো সমস্যা দেখা যায়নি।

মঙ্গলবার নাকাদাকে এলাকায় মেঘলা আবহাওয়ার খবর পাওয়া যায় এবং সে কারণে সন্ধ্যায় অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়। আজ বুধবার সকালে আবার অভিযান শুরু হয়।

সংবাদ সংস্থা জিজি জানায়, ঘটনার পর তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব হেলিকপ্টার উড্ডয়ন বন্ধ রেখেছে।

দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোতো প্রদেশে মাউন্ট আসোর প্রাকৃতিক দৃশ্যের ওপর হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের অন্যতম বড় আকর্ষণ।

২০২৪ সালে মাউন্ট আসোর ওপর দিয়ে উড়তে থাকা তাকুমি এন্টারপ্রাইজের একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়, এতে হেলিকপ্টারে থাকা তিনজন আহত হন।

মাউন্ট আসোতে সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে অগ্ন্যুৎপাত হয়, তখন আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গিয়েছিল।

Latest stories