33.1 C
Dhaka
Monday, November 2, 2026
Homeরাজনীতিজামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Date:

Related stories

ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হচ্ছে কাতারের দেওয়া জেট

গত বছর কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল জেটবিমান উপহার...

শুধু টেপ-টেনিস খেলে বিপিএলে পৌঁছে গিয়েছি, এটা সত্যি নয়: সাকলাইন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামের সবচেয়ে বড়...

বুধবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, পদক পাচ্ছেন ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি' প্রতিপাদ্যকে সামনে...

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫...

দেশের গণ্ডি পেরিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’

এবারের ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর...

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, পলিটিক্যাল বিভাগের প্রধান টিমোথি ডাকেট ও সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ডও উপস্থিত ছিলেন।

উভয়পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। তারা আশা প্রকাশ করে, আসন্ন নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে।

ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা সহ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও গতিশীল হবে বলেও উভয়পক্ষ আশা প্রকাশ করে।

বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমির মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Latest stories