26.2 C
Dhaka
Wednesday, May 13, 2026
Homeবাণিজ্যডিমের দাম কমে ডজন ১০০-১২০ টাকা

ডিমের দাম কমে ডজন ১০০-১২০ টাকা

Date:

Related stories

ঢাকা চলচ্চিত্র উৎসব: সেরা সিনেমা ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘কুরাক’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শেষ হয়েছে। এবার...

কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাই সেনাবাহিনীর

কম্বোডিয়ার বিরুদ্ধে সদ্য সই করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ...

বিএনপিকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ন্যাশনাল সিটিজেন...

একাদশে ফিরলেন শমিত-মোরসালিন, বেঞ্চে জামাল

ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরুর একাদশে ফিরেছেন কানাডা প্রবাসী...

ড্রামে খণ্ডিত মরদেহ: নিহতের বন্ধুকে খুঁজছে পুলিশ

ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের...

রাজধানীর বাজারে ডিমের চাহিদা কমে যাওয়ায় দামও নেমে এসেছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

আজ শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, ফার্মগেট ও কারওয়ান বাজারের খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, ডিমের দাম দীর্ঘদিন কম থাকলে ভবিষ্যতে খামারিরা উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন। এতে করে সামনে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তেজগাঁও পাইকারি ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আমানত উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, গত ছয় বছরে সবচেয়ে কম দামে ডিম বিক্রি করেছি গতকাল বৃহস্পতিবার। সাদা ডিম প্রতি পিস বিক্রি করেছি ৬ টাকা ও লাল ডিম ৬ টাকা ৮০ পয়সা। এর চেয়ে ২০ পয়সা কমে আমাদের কেনা।

তিনি আরও বলেন, সাদা ও লাল ডিম উৎপাদনের খরচ সাড়ে ৮ টাকা থেকে ৯ টাকা। এর বাইরে রয়েছে ব্যাংকের ঋণ, শ্রমিকদের খরচ ও বিদ্যুৎসহ আনুষঙ্গিক খরচ। ডিমের দাম কমে যাওয়ায় খামারিরা উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন।

পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ১৫ অক্টোবর থেকে ডিমের দাম কমতে শুরু করে। রমজানে চাহিদা আরও কমে যায়। এতে কিছু খামার বন্ধ হয়ে গেছে। অনেক খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন। এতে পরবর্তী সময়ে ডিমের চাহিদা বাড়লে সমন্বয় করতে সময় লাগবে।

কারওয়ান বাজারের নূর জাহাজ স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, রমজান মাসের শুরু থেকে ডিমের দাম কমতে থাকে। এখন দাম ও চাহিদা দুটোই কমেছে।

তিনি আরও বলেন, এখন খুচরা পর্যায়ে এক ডজন ডিম ৯০ টাকায় বিক্রি করছি। রমজানের শুরুতে দাম ছিল ১১০ টাকা। বিক্রিও প্রায় ৫০ শতাংশ কমে গেছে।

এদিকে, মহল্লার দোকান ও সুপার শপের আউটলেটগুলোতে ডিমের ডজন ৯৮ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

পূর্ব শেওড়াপাড়ার বিসমিল্লাহ স্টোরের মালিক মোহাম্মদ রনি বলেন, ডিমের দাম খুব কমে গেছে। কিন্তু আমরা কম দমে বিক্রি করতে পারি না। আমরা ডিম কিনি ভ্যান থেকে। আমাদের প্রতি ডজন কেনা পড়ে ৯০ টাকা, আর বিক্রি করি ১১০ টাকায়।

তিনি আরও বলেন, আড়ত থেকে ডিম কিনলে পরিবহন খরচ বেশি পড়ে।

আজ শেওড়াপাড়ায় একটি সুপার শপে বাজার করতে যান রেজাউল হাসান।

তিনি ডেইলি স্টারকে বলেন, অন্যান্য সামগ্রী ক্রয় করার সময় দেখলাম ডিমের ডজন ৯৮ টাকা। ডিম কেনার ইচ্ছা ছিল না। বৃহস্পতিবার এলাকায় এক ডজন ডিম কিনেছি ১২০ টাকায়। আজ দাম কম পাওয়ায় কিনলাম।

Latest stories