28 C
Dhaka
Wednesday, April 8, 2026
Homeবাংলাদেশতেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২

Date:

Related stories

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, পুরস্কার তারেক রহমানের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 'আমার...

এস্তেভাও-কাসেমিরোর গোলে প্রথমবার সেনেগালের বিপক্ষে জিতল ব্রাজিল

সেনেগালের বিপক্ষে এর আগে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।...

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে আ. লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার, ককটেল-বিস্ফোরক উদ্ধার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে...

ভর্তি পরীক্ষা: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষায় বৈষম্যের দেয়াল

‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা’ ও ‘ভর্তি পরীক্ষা’ শব্দবন্ধ দুটি বাংলাদেশের...

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা, কী করবেন তখন

মানব ইতিহাসে পৃথিবী থেকে এখন সবচেয়ে দূরে অবস্থান করছেন...

রাজধানীর তেজগাঁওয়ে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

পুলিশ জানায়, ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে দুজনকে আটক করেন।

ওসি জয়নাল বলেন, ‘আটক দুজনকে আমরা হেফাজতে নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে পুলিশ।

Latest stories