29 C
Dhaka
Sunday, September 6, 2026
Homeআন্তর্জাতিকথাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু, আহত অন্তত ৫৫

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু, আহত অন্তত ৫৫

Date:

Related stories

আর্সেনালের কাছে হারের পর কেইনের কণ্ঠে প্রতিশোধের বার্তা

লম্বা সময়ের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে পারফর্ম...

গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা...

আস্থা গড়ছেন প্রধানমন্ত্রী, ক্ষয় করছে বিএনপি

এটা ঠিক যে, সরকার বা ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির...

পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ...

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার...

থাইল্যান্ডে একটি উচ্চগতির রেললাইন প্রকল্পে ব্যবহৃত ক্রেন যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়েছে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশপ্রধান থাচাপোন চিন্নাওং আজ বুধবার এএফপিকে বলেন, ‘২২ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আহত হয়েছেন ৫৫ জন এবং এই সংখ্যা বাড়ছে।

স্থানীয় সময় আজ সকাল ৯টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমায় উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণে ব্যবহৃত একটি ক্রেন চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নাখন রাতচাসিমা প্রাদেশিক জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘একটি ক্রেন ট্রেনের ওপর পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং আগুন ধরে যায়।’

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। উজ্জ্বল রঙের একটি ট্রেন কাত হয়ে পড়ে আছে এবং ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে।

নাখন রাতচাসিমা প্রাদেশিক দপ্তর জানিয়েছে, ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল।

পরিবহনমন্ত্রী ফিপাত রাতচাকিটপ্রাকার্ন বলেন, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন এবং মৃতদের শনাক্তে কর্তৃপক্ষ কাজ করছে।

ক্রেনটি থাইল্যান্ডে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামোর অংশ হিসেবে এই প্রকল্প চলমান। ২০২৮ সালের মধ্যে লাওস হয়ে ব্যাংকককে চীনের কুনমিংয়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের কাজ চলছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে শিল্প ও নির্মাণস্থলের দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সেখানে নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

Latest stories