28 C
Dhaka
Saturday, June 13, 2026
Homeবাংলাদেশথ্রি-হুইলার ও বিআরটিসি বাস বন্ধের দাবি: দক্ষিণাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের হুমকি

থ্রি-হুইলার ও বিআরটিসি বাস বন্ধের দাবি: দক্ষিণাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের হুমকি

Date:

Related stories

বড় লিড পেল বাংলাদেশ, সাকিবের রেকর্ড ছুঁলেন তাইজুল

তাইজুল ইসলামের ডেলিভারিতে রিভার্স সুইপ খেলার চেষ্টা করলেন ম্যাথু...

বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয়...

জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের...

নতুন ম্যাগাজিনে আবুল হায়াত ও মনির খানের উপস্থিতি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান 'অভিনন্দন'।...

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক।ধনকুবের ইলন...

মহাসড়কে বিআরটিসি বাস ও অনুমোদনহীন থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের ১৮টি প্রধান রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন মালিকেরা। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে ২ ডিসেম্বর থেকে এ ধর্মঘট শুরু হবে।

বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা ও বরিশাল বিভাগের ৯টি পরিবহন মালিক সমিতির নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন বিআরটিসি ও ইজারা দেওয়া বিআরটিসি বাস মহাসড়কে চলাচল করায় বেসরকারি পরিবহন মালিকেরা ক্ষতির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, উচ্চ আদালত মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যান চলাচল নিষিদ্ধ করলেও সেগুলো অবাধে চলছে। আমরা এ বিষয়ে জেলা প্রশাসন, বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এটিই আমাদের শেষ হুঁশিয়ারি। ১ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।

মালিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সব ধরনের অনুমোদনহীন ও ইজারা দেওয়া বিআরটিসি বাস চলাচল বন্ধ করা, জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার রাখার নিয়ম কার্যকর করে মহাসড়কের ওপর স্থাপিত সব কাউন্টার অপসারণ করা, দূরপাল্লার বাসে স্থানীয় যাত্রী ওঠা-নামা বন্ধ করা এবং নসিমন, করিমন, মাহিন্দ্র ও অটোরিকশার মতো অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাগেরহাট আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ফকির, বাগেরহাট-রূপসা আন্তজেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মো. সামাদ মোল্লা, ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান এবং আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাবুসহ বিভিন্ন সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে নেতারা তাদের দাবির সমর্থনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

Latest stories