32.4 C
Dhaka
Thursday, June 18, 2026
Homeবিনোদন‘ধুরন্ধর’ সিনেমার সেই র‍্যাপ গান গিনেস বুক রেকর্ডে

‘ধুরন্ধর’ সিনেমার সেই র‍্যাপ গান গিনেস বুক রেকর্ডে

Date:

Related stories

সন্ধ্যায় দোকান বন্ধ রাখলে ৬০ শতাংশ বিক্রি কমবে, দাবি ব্যবসায়ীদের

জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত...

ভারতে বাংলাদেশি শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার?

ভারতের রাজনীতিতে বাংলাদেশ ও বাংলাদেশি প্রসঙ্গ আবারও আলোচনায়। ক্ষমতাসীন...

এবার এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের পদত্যাগ

দলের প্রতি 'অবিশ্বাস ও অনাস্থা' জানিয়ে এবার পদত্যাগ করলেন...

‘ভয়ভীতি’ ছাড়া খেলতে চায় রাঙ্গাটুঙ্গি ফুটবল ক্লাবের মেয়েরা

ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড নারী ফুটবল একাডেমি—যেখান থেকে জাতীয় দলের...

শেখ হাসিনার রায় ও ‘শাটডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশমুখে পুলিশের কড়া নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার...

বলিউডের আলোচিত ‘ধুরন্ধর’ সিনেমার একটি দৃশ্যে অক্ষয় খান্নার এন্ট্রি সিকোয়েন্সে ব্যবহৃত ‘এফএনাইনএলএ’ গানটি পেয়ে গেছে আন্তর্জাতিক স্বীকৃতি।

এই গানের সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন ফ্লিপ্পেরাচি নামে পরিচিত বাহরাইনের র‍্যাপার হুসাম অসীম।

আরব বিলবোর্ড ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আরাবিয়া যৌথভাবে প্রকাশিত এক ভিডিওতে এই রেকর্ডের খবর জানানো হয়।

একটি ফটোশুটের মাঝেই বিশ্বরেকর্ডের খবরটি পান ফ্লিপ্পেরাচি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসের মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

ফ্লিপ্পেরাচি বলেন, প্রথমবার যখন দেখলাম গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, আমি সত্যিই অবাক হয়ে যাই। হঠাৎ করেই ‘ধুরন্ধর’ টিম আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, গানটি সিনেমার একটি দৃশ্যে একেবারে পারফেক্ট হবে। দীর্ঘদিন পর পর্দায় ফেরা এক অভিনেতা সেই গানে নাচলেন। ব্যাস, সবকিছু বদলে গেল।

তার ভাষায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস—অবিশ্বাস্য লাগছে। যে ভাষায় গানটি গাওয়া হয়নি, সেই হিন্দি ভাষাতেই এত জনপ্রিয়তা—এটা আমার কল্পনার বাইরে ছিল। গত দুই মাসে যেন একেবারে বিস্ফোরণ ঘটেছে। একটি মাত্র গানের জন্য চারটি চার্টে শীর্ষস্থানে পৌঁছানো আমার কাছে গর্বের।

গানটি প্রথম প্রকাশ হয় ২০২৪ সালের মে মাসে। তবে ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় ব্যবহারের পরই এটি ব্যাপক আলোচনায় আসে।

আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ১০০ কোটি রুপি আয় করে ভেঙে দিয়েছে একাধিক রেকর্ড।

তবে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর সংগীতের জন্য।

 

Latest stories