28.3 C
Dhaka
Saturday, July 4, 2026
Homeপ্রযুক্তিনতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো আনছে অ্যাপল!

নতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো আনছে অ্যাপল!

Date:

Related stories

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ভারতের বিবৃতি, নেই প্রত্যর্পণের উল্লেখ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার

বিশ্বব্যাংক-আইএমএফের `স্প্রিং মিটিং’-এর সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা...

উত্তরায় সমাহিত হলেন জাভেদ

বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ বিএফডিসিতে...

আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

নিজ বাড়িতে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময়...

ছবিতে খালেদা জিয়ার জীবন

বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের নাম খালেদা...

অ্যাপলপ্রেমীদের জন্য আবারও নতুন খবর। আগামী বছরের শুরুতেই নতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো বাজারে আনতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ।

প্রতিবেদন বলছে, নতুন আইপ্যাড প্রোর চারটি মডেল তৈরি করছে প্রতিষ্ঠানটি। এগুলোতে থাকবে আরও শক্তিশালী প্রসেসর। ফলে গতি হবে আগের চেয়ে বেশি।

শুধু আইপ্যাড নয়, নতুন একটি এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো নিয়েও কাজ চলছে। অর্থাৎ, তুলনামূলক কম দামে ম্যাকবুক প্রো কেনার সুযোগ মিলতে পারে। নতুন মডেলটির অভ্যন্তরীণ কোডনাম কে১০৪।

একই সময়ে অ্যাপলের নতুন এম৭ চিপও আসতে পারে। এই চিপ ভবিষ্যতের অনেক ডিভাইসে ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপল সবশেষ আইপ্যাড প্রো এনেছিল গত বছরের অক্টোবরে। আর চলতি বছরের মার্চে বাজারে আসে নতুন ম্যাকবুক প্রো ও সাশ্রয়ী ম্যাকবুক নিও। তবে নিওতে ছিল আইফোনের এ১৮ চিপ। নতুন ম্যাকবুকটি হবে পূর্ণাঙ্গ ম্যাকবুক প্রো।

অবশ্য অ্যাপলকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। নতুন পণ্যের তালিকায় থাকতে পারে ভাঁজ করা আইফোনও।

এরই মধ্যে উৎপাদন ব্যয় বেড়েছে। তাই কয়েকটি পণ্যের দামও বাড়িয়েছে অ্যাপল। উদাহরণ হিসেবে, ১ টেরাবাইট স্টোরেজের ম্যাকবুক প্রোর দাম ১ হাজার ৬৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ৯৯৯ ডলার হয়েছে।

তাই অনেকের আশা, নতুন এই ম্যাকবুক প্রো ও আইপ্যাড প্রোর কিছু সংস্করণ তুলনামূলক সাশ্রয়ী দামে আসতে পারে।
তবে এসব তথ্য নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

Latest stories