29 C
Dhaka
Wednesday, September 30, 2026
Homeখেলাপুরুষ ও নারী ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন, প্রশ্ন হাইকোর্টের

পুরুষ ও নারী ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন, প্রশ্ন হাইকোর্টের

Date:

Related stories

অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা

অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে চলা যাত্রী ও পণ্যবাহী যানবাহনের...

ট্রেইলার-গানে জমজমাট ঈদের ৬ সিনেমা

ঈদে মুক্তির ঘোষণা দেওয়া ছয়টি সিনেমাকেই প্রদর্শনের অনুমতি দিয়েছে...

নির্বাচনে অবশ্যই উদারপন্থা বেছে নিতে হবে: মির্জা ফখরুল

নির্বাচন হলে বিএনপি বিপুল ব্যবধানে জয় পাবে, সেজন্য একটি...

আবার চন্দ্রাভিযান, শেষ মুহূর্তের প্রস্তুতিতে নাসা

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর চাঁদে মনুষ্যবাহী মিশন পরিচালনা...

দেশের সব ভবন ও স্থাপনার সক্ষমতা যাচাইয়ের আহ্বান বিশেষজ্ঞদের

ভূমিকম্পে প্রাণহানি রোধে সরকারকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ জনসমাগমপ্রবণ উচ্চ...

পুরুষ ও নারী ফুটবলারদের মধ্যকার বেতন, সুবিধা ও সুযোগের বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজীউদ্দীন আহমেদের বেঞ্চ এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান রিটটি করেছিলেন।

শুনানিতে ব্যারিস্টার সুমাইয়া আদালতকে বলেন, বাংলাদেশের ফুটবলের সর্বস্তরে বৈষম্য গভীরভাবে বিদ্যমান।

তিনি যোগ করেন, পুরুষ খেলোয়াড়রা যেখানে বছরে ৫০-৬০ লাখ টাকা বেতন পান, সেখানে নারী ফুটবলাররা বছরে মাত্র ৬-৭ লাখ টাকা উপার্জন করেন এবং সেই বেতনও নিয়মিত নয়। নারী খেলোয়াড়দের পর্যাপ্ত আবাসন সুবিধারও অভাব রয়েছে এবং তাদের জন্য কোনো নিয়মিত ফুটবল লিগের ব্যবস্থা নেই।

ব্যারিস্টার সুমাইয়া যুক্তি দেন, পুরুষ ফুটবলাররা ম্যাচ জিতলে প্রণোদনা হিসেবে ৫ লাখ টাকা পেলেও নারী ফুটবলাররা পান শুধু নামমাত্র পুরস্কার।

তিনি আরও বলেন, নারী জাতীয় ফুটবল দল গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পরও প্রতিশ্রুত ১.৫ কোটি টাকার প্রণোদনা এখনও তাদেরকে দেওয়া হয়নি।

যোগাযোগ করা হলে ব্যারিস্টার সুমাইয়া দ্য ডেইলি স্টারকে জানান, আগামী চার সপ্তাহের মধ্যে যুব ও ক্রীড়া সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Latest stories