33 C
Dhaka
Monday, September 7, 2026
Homeরাজনীতিবর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমেনি: শামসুজ্জামান দুদু

বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমেনি: শামসুজ্জামান দুদু

Date:

Related stories

মুক্তির আগে ৬০০ কোটি আয় করল যশের ‘টক্সিক’

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির...

ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান সরকার...

একটি জটিল নিলাম তালিকা ও অস্পষ্ট নির্বাচনী মানদণ্ড

গত বছর দেশীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি অভিজ্ঞতা বাড়াতে এবং বিপিএল...

মুগদায় ভূমিকম্পে দেয়াল ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের দেয়াল ধসে মো....

কর-জিডিপি অনুপাতে যুদ্ধবিধ্বস্ত সুদান-ইয়েমেনের সামান্য ওপরে বাংলাদেশ

অর্থনীতির আকারের তুলনায় বাংলাদেশের সরকারি রাজস্ব আদায়ের হার বিশ্বের...

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘১৭ মাস হয়ে গেল, বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছেই, কমে নাই।’

তিনি আরও বলেন, ‘তাদের কাছে মানুষের প্রত্যাশাও ছিল অনেক যে, অতীত সরকার পারেনি, এই সরকার পারবে।’

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মানববন্ধন’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ‘বাংলাদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে। সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। বর্তমান সরকারের উচিত হচ্ছে, তড়িৎভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম।’

‘আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ নেই,’ যোগ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে। কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।’

ভোটারদের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, ‘৪০ থেকে ৫০ লাখ শিক্ষিত-অশিক্ষিত বেকার। বাংলাদেশে কাজ নাই। সেই কাজের ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। সে জন্য ভেবে-চিনতে আমাদের ভোট দিতে হবে। এমন সরকার চাই, যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছিল।’

‘তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সরকার আসবে, যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতান্ত্রিক বসবাসযোগ্য করা। এই দেশকে রক্ষা করার জন্য যে সরকার দায়িত্ব নেবে, সেটি বিএনপি এবং তারেক রহমানের সরকার। এটা আমরা মনে করি। আসুন এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই এবং যেকোনো মূল্যে একটি শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাই,’ যোগ করেন তিনি।

Latest stories