31 C
Dhaka
Monday, September 28, 2026
Homeবাংলাদেশমুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে

মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে

Date:

Related stories

প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে পর্যটকের নিরাপত্তা ও অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য খোঁজা কিংবা...

বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯৫...

ঈদের ছুটিতে দেখতে পারেন যে ৫ ওয়েব কনটেন্ট

প্রতি ঈদেই দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দর্শকদের জন্য আসে নতুন...

২৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা...

ইরানে বিক্ষোভ: নিহত ৩ হাজারের বেশি, গ্রেপ্তার অন্তত ৩ হাজার

ইরানে গত দুই সপ্তাহের বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ...

মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, শিক্ষার্থীর বাবার করা মামলায় আজ রোববার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ২০ নভেম্বর বিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। শিশুটি বাসায় গিয়ে জানালে তার পরিবার একইদিন বিকেলে বিদ্যালয়ে অভিযোগ দেয়।
এ ঘটনায় আজ ‍সব শিক্ষককে নিয়ে বিদ্যালয়ে জরুরি সভা হয়। কিন্তু, এর আগেই এলাকায় খবর ছড়িয়ে পড়লে সকালে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে মারধর করে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোমান মিয়াকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

ওসি জানান, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’

Latest stories