27 C
Dhaka
Friday, May 1, 2026
Homeখেলামুশফিকের পেশাদারিত্বের প্রশংসা আইরিশ কোচের

মুশফিকের পেশাদারিত্বের প্রশংসা আইরিশ কোচের

Date:

Related stories

পাকিস্তান সফরে আমিরাতের প্রেসিডেন্ট, যা থাকছে আলোচনায়

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল...

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত...

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে: জামাল

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে...

ভারতে এনএসএ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ২০...

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়?

পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অনেকের কাছেই রকেট...

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট অনেকটা পরিণত হয়েছে মুশফিকুর রহিমের টেস্ট হিসেবে৷ শততম টেস্ট খেলতে নামা মুশফিককে নিয়েই সব আলোচনা। সেই উত্তাপে নাম লেখালেন আয়ারল্যান্ড কোচ হাইনরিখ মালান। মুশফিককে কাছ থেকে দেখে তার নিবেদন নিয়ে মুগ্ধ তিনি।

বুধবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতে এগিয়ে থাকায় সিরিজের ফল নিয়ে বড় সংশয় নেই। মুশফিকের শততম টেস্ট তাই প্রাধান্য পাচ্ছে বেশি।

সোমবার মিরপুরে অনুশীলন করতে এসে গণমাধ্যমের সামনে হাজির হন মালান। মুশফিক প্রসঙ্গ আসতেই তুলে ধরেন নিজের দেখার অভিজ্ঞতা,  ‘হ্যাঁ, আমি মনে করি তার পেশাদারিত্ব (সর্বোচ্চ) । আমি ভোরে উঠি এবং প্রতিদিন সকালে হোটেলে তাকে সকাল ৬:৪৫-এ তার নাস্তা করতে দেখি। তারপর সে সবার আগে বাসে ওঠে, মাঠে যায় এবং অন্য খেলোয়াড়রা আসার আগেই সে তার ওয়ার্ম-আপ, স্ট্রেচিং, এবং ব্যাটিং অনুশীলন করে।’

টেস্ট মর্যাদা পাওয়ার বেশি দিন হয়নি আইরিশদের। মুশফিক যেখানে শততম টেস্ট খেলতে নামবেন আয়ারল্যান্ড নামবে কেবল একাদশ টেস্ট খেলতে, স্বাভাবিকভাবে মুশফিকের অর্জন তাদের কাছে বিপুল, ‘দেশের জন্য ১০০টি টেস্ট ম্যাচ খেলা একটি বিশাল অর্জন। আমরা মাত্র ১০টি টেস্ট খেলেছি। তাই, এটা ধৈর্যের একটা চিত্র তুলে ধরে। এর পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। আপনি যদি যোগ করেন, তাহলে প্রায় চার-পাঁচশ ওয়ার্ম-আপ হবে যা সে এই সময়ে করেছে। তাই, আমাদের জন্য এটাই বোঝার যে টেস্ট ক্রিকেট একটা কঠোর পরিশ্রমের খেলা, এবং আশা করি এই পাঁচ দিন সে ভালো না খেলুক, তবে ১০০তম টেস্ট খেলার জন্য তাকে অভিনন্দন।’

Latest stories