24.4 C
Dhaka
Saturday, October 24, 2026
Homeবাংলাদেশমোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

Date:

Related stories

প্রতারণা মামলা: নিউ মেক্সিকো প্রশাসনকে ২৫০০ কোটি ডলার দিতে মেটাকে নির্দেশ

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলায় ব্যবহারকারীদের সঙ্গে...

দেশের প্রথম স্বল্পমেয়াদি সুকুক বন্ড কিনতে লক্ষ্যমাত্রার ১০ গুণ বেশি টাকার বিড

দেশের ইতিহাসের প্রথম স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ড ‘সুকুক’ কেনার...

চিত্রা চরিত্রের জন্য দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি: সাবিলা নূর

সাবিলা নূর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে।...

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার কেউ নেই: মির্জা ফখরুল

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর...

ট্রাম্পের ‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দিতে সম্মত নেতানিয়াহু

গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শান্তি পর্ষদ গঠন...

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিল্লাস হোসেন বাবু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৫৫) আহত হন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে ডি ব্লকের একটি টিনশেড বাসা প্রবেশ করে এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবু ও কাশেমের ওপর হামলা চালায়।’

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মামুন বলেন, ‘কাশেম সম্প্রতি ওই এলাকায় একটি আর্থিক বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তার জের ধরেই এই হামলা হয়েছে।’

হামলাকারীরা কাশেমের প্রতিবেশী বলেও জানান তিনি।

হামলার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বাবুর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের দাগ রয়েছে।

Latest stories