33.1 C
Dhaka
Friday, October 23, 2026
Homeবাংলাদেশহলফনামায় প্রার্থীদের বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে হবে: দুদক চেয়ারম্যান

হলফনামায় প্রার্থীদের বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে হবে: দুদক চেয়ারম্যান

Date:

Related stories

ট্রাম্পের ‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দিতে সম্মত নেতানিয়াহু

গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শান্তি পর্ষদ গঠন...

তানজিদের ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

বোলিংয়েই কাজ অনেকটা সেরে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা।...

দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীজনদের...

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর...

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওনের

বাংলাদেশের ডিজিটাল খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে মোবাইল...

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেশের পাশাপাশি বিদেশে থাকা সম্পদেরও বিবরণ দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

দুদকের সিলেট বিভাগের অফিস উদ্বোধন করার সময় আজ রোববার (২৩ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক সম্পদের বিবরণী চাচ্ছে। সেখান বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি অনুপার্জিত সম্পদ যাদের থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে।’

এ সময় দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল ৫ দশমিক ২১ একর, তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। শুরুতে সেই নমিনেশন বাতিল হওয়ার কথা কিন্তু তা বাতিল হয় নাই। দুদক সেটি তদন্ত করে বের করলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি।’

মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘সৎ লোককে নির্বাচিত করতে হবে। কে কোন দল করে সেটা, বড় ব্যাপার না, দেখতে হবে লোকটা সৎ কী না?’

দুদকের মামলার আসামি হতে পারে, এমন লোককে গ্রহণ করলে বিগত সময়ের মতোই পরিণতি হবে উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীদের হলফনামায় দেশি-বিদেশি আয়ের হিসাব দিতে হবে। কেউ গোপন করলে, তা খুঁজে বের করে দেশবাসীর কাছে উপস্থাপনের জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, দুদক বিচারকারী নয়। দুদকের দায়িত্ব মামলার তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন, বিচারের দায়িত্ব আদালতের।

এদিন সিলেটে দুদকের গণশুনানিতে ৭৩টি অভিযোগের শুনানি হয়।

এ সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, পাসপোর্ট অফিস ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষসহ সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকে অভিযোগ করেন।

Latest stories