29.2 C
Dhaka
Thursday, June 25, 2026
Homeপ্রযুক্তিহোয়াটসঅ্যাপ প্রধান হিসেবে নিয়োগ পেলেন ভারতের কুনাল শাহ

হোয়াটসঅ্যাপ প্রধান হিসেবে নিয়োগ পেলেন ভারতের কুনাল শাহ

Date:

Related stories

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক, কার্যালয়ে উড়বে কালো পতাকা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত...

দুই দিনেই শেষ হওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে যত রেকর্ড-কীর্তি

মাত্র দুই দিনেই ইতি ঘটেছে ঘটনাবহুল ও রোমাঞ্চকর পার্থ...

আসামের ভক্তদের জন্য ভূরুঙ্গামারীতে বাড়ি তৈরি করেছিলেন মওলানা ভাসানী

ভারতের আসাম সীমান্তবর্তী বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম কামাত আংগারিয়া। কুড়িগ্রামের...

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বিশ্বব্যাপী সুপারকম্পিউটারের র‌্যাঙ্কিং ‘টপ-৫০০’-এ যুক্তরাষ্ট্রের ‘এল ক্যাপিটান’কে পেছনে ফেলে...

সরকার অতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত হচ্ছে: ডিসিসিআই

ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার অতিরিক্ত ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত...

হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের ফিনটেক উদ্যোক্তা কুনাল শাহ। 

হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা সোমবার রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। 

আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। 

বিশ্বজুড়ে লাখো মানুষের ভরসার অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই সুবিশাল গ্রাহকগোষ্ঠীকে উন্নত সেবা দিয়ে ‘মনেটাইজ’ করার উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় স্টার্টআপ বিশেষজ্ঞ কুনালকে নিয়োগ দিয়েছে মেটা—এমনটাই বলছেন বিশ্লেষকরা। 

বিবৃতিতে মেটা উল্লেখ করে, কুনাল শাহকে নিয়োগ দেওয়ার পাশাপাশি তার নিজের হাতে গড়ে তোলা ভোক্তা পর্যায়ের আর্থিক প্রতিষ্ঠান ক্রেড-এ ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা। 

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘কুনাল ক্রেডকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছেন।’

‘বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপের প্রধান হিসেবে যে ধরনের উদ্যমী মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, সেটা তার (কুনালের) মধ্যে আছে’, যোগ করেন জাকারবার্গ। 

ভারতের ফিনটেক খাতের অভিজ্ঞ উদ্যোক্তা ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে কুনাল শাহ সুপরিচিত। তিনি ২০১৮ সালে ক্রেড-এর গোড়াপত্তন করেন। 

এর আগে তিনি নিজের হাতে গড়ে তোলা একটি পেমেন্ট স্টার্টআপ প্রতিষ্ঠানকে ই-কমার্স খাতের বড় প্রতিষ্ঠান স্ন্যাপডিলের কাছে প্রায় ৪০০ মিলিয়ন ডলারে বিক্রি করেন। 

তিনি একইসঙ্গে প্রযুক্তি খাতের একজন বড় বিনিয়োগকারী হিসেবেও পরিচিত। 

তবে গত কয়েক বছরে ক্রেডের দিকেই বেশি নজর দিয়েছেন তিনি। 

সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার জন্য গ্রাহকদের পুরষ্কার দেওয়ার অভিনব উদ্যোগের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করেন তিনি। 

এরপর দ্রুত কাজের সম্প্রসারণ ঘটিয়ে ক্রেড সম্পদ ব্যবস্থাপনা, বিমা ও ঋণ সেবা দিতে শুরু করে। গ্রাহকের সংখ্যা বেড়ে ১ কোটি ৭০ লাখ হয়। 

তার এই অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপকে লাভজনক করে তুলতে ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। 

বর্তমানে বিজ্ঞাপন ছাড়া মেটার রাজস্ব আয়ের উৎস নেই বললেই চলে। এ বিষয়টি নিয়ে কাজ করবেন কুনাল শাহ। 

হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারতেই। 
২০২১ সালে প্রকাশিত সরকারী হিসাব মতে, দেশটিতে হোয়াটসঅ্যাপের গ্রাহকের সংখ্যা ৫০ কোটি। 

কিন্তু বিশ্লেষকদের মত, এত গ্রাহক থাকা সত্ত্বেও জনপ্রিয় পেমেন্ট সেবা দিতে ব্যর্থ হয়েছে মেটার এই প্ল্যাটফর্ম। 

মে মাসে ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে গ্রাহক সেবা দেওয়ার নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে গ্রাহকদের স্বয়ংক্রিয় ভাবে বুকিং দেওয়াসহ অন্যান্য সেবা দেওয়া সম্ভব। 

কুনাল শাহ মত দেন, হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। 

গত বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা উচ্চপদে নিয়োগ পাচ্ছেন। এক অর্থে ‘সিলিকন ভ্যালির’ দখল এখন ভারতীয়দের হাতেই। 

সুন্দর পিচাই, সত্য নাদেলা, অরবিন্দ কৃষ্ণ, নিকেশ অরোরা, সাজিথ পাই—এসব বড় বড় নামের তালিকায় এবার যোগ দিলেন কুনাল শাহ।
 

Latest stories