25.3 C
Dhaka
Sunday, July 5, 2026
Homeআন্তর্জাতিকআবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

Date:

Related stories

উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও রপ্তানি সংকট: কোন পথে বাংলাদেশের অর্থনীতি?

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার বয়স...

পুরান ঢাকায় যার নামে গড়ে উঠে ‘জাভেদ মহল্লা’

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই...

ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে...

খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে শোকবই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর...

নিজ বাড়িতে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময় পড়ে গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০০)। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবারের এই ঘটনাটি জানা গেছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার এই বর্ষিয়ান নেতা। সর্বশেষ জুলাই মাসে নিজের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত পিকনিকে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে হাসপাতাল ভর্তি হন তিনি।

আজ মঙ্গলবার মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, বাসায় হঠাত ‘পড়ে যাওয়ার’ পর তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে আনা হয়েছে। সেখানে তিনি এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। 

ইউসুফ এএফপিকে বলেন, ‘তার জ্ঞান আছে। আমি জানি না তাকে ভর্তি করা হবে কী না। এখনো এ বিষয়ে বলার সময় আসেনি।’

‘বারান্দা থেকে বৈঠকখানার দিকে যাওয়ার সময় তিনি পড়ে যান’, যোগ করেন ইউসুফ।

তবে মাহাথিরের স্বাস্থ্য নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রীর হৃদরোগের চিকিৎসায় বাইপাস সার্জারি করা হয়।

প্রথম মেয়াদে ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। দ্বিতীয় মেয়াদে আবারও ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন এই নেতা।

দ্বিতীয় মেয়াদে তার বয়স ছিল ৯৪ বছর। সে আমলে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত নেতা।

 

Latest stories