30 C
Dhaka
Monday, August 24, 2026
Homeবাংলাদেশজিটিসিএলের ৩১তম বার্ষিক সাধারণ সভা

জিটিসিএলের ৩১তম বার্ষিক সাধারণ সভা

Date:

Related stories

পাবনার কারাবন্দি সংগীতশিল্পী আ. লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

পাবনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয়...

ভারতের টেস্ট ভরাডুবির পর গাভাস্কারের ‘পোস্টমর্টেম’ দাবি

দীর্ঘদিনের অজেয়তার গর্ব যেখানে ভর করে ছিল, সেখানেই যেন...

পিংক বাসের শহর ও গ্রামে খাসি খাওয়া বর

দেশে যাত্রা শুরু করেছে গোলাপি রঙের বাস। এই খবর...

ইউটিউবের ভিউ নিয়ে যে পরিবর্তন আসছে

সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের...

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৩৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি...

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকায় কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিটিসিএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান ড. মো. হাফিজুর রহমান ভূঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমানসহ কোম্পানির পরিচালক এবং শেয়ারহোল্ডাররা।

সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানিটি ২০২৩-২০২৪ অর্থবছরে ছয়টি গ্যাস বিতরণ কোম্পানিকে জিটিসিএল কর্তৃক পরিচালিত জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে দুই হাজার ১৫৯ দশমিক ৭৮ কোটি ঘনমিটার গ্যাস, কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে ১৮ দশমিক ২৪ কোটি লিটার কনডেনসেট পরিবহন করে দুই হাজার ২১৯ দশমিক ৭৮ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ সাত দশমিক ৩৯ কোটি টাকাসহ মোট দুই হাজার ২২৭ দশমিক ১৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানি কর্তৃক মোট ৬৮৬ দশমিক শূন্য চার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

Latest stories